কত কী করতে হয় দুটো টাকার জন্য : কৌশানী

Total Views : 16
Zoom In Zoom Out Read Later Print

প্রায় দুই বছর পর আবারও জনপ্রিয় ‘ঝিমলি’ চরিত্রে পর্দায় ফিরছেন টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত ‘বহুরূপী’র পর এবার তাকে দেখা যাবে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায়। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। মুক্তির আগেই সিনেমাটির প্রচারে ভিন্নধর্মী এক লুকে হাজির হয়ে নজর কেড়েছেন কৌশানী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখা গেছে একেবারে মেছুনির সাজে। চুল শক্ত করে খোঁপা করা, সাধারণ শাড়ি, শ্যামলা মেকআপ আর একেবারে সাদামাটা সাজে অভিনেত্রীকে দেখে প্রথমে চেনাই কঠিন।

ভিডিওতে হাতে বড় বড় মাছ নিয়ে বাজারের বিক্রেতাদের মতো ক্রেতাদের ডাকতে দেখা যায় কৌশানীকে। শুধু মাছ বিক্রির অভিনয় নয়, তাকে মাছ কাটার কাজও করতে হয়েছে। বড় মাছ বটির কাছে নিয়ে কাটতে গিয়ে বেশ বেগ পেতে দেখা যায় অভিনেত্রীকে।

 

শুটিংয়ের সেই অভিজ্ঞতা নিয়ে মজার ছলে কৌশানী বলেন, জীবনে কখনো ভাবেননি তাকে মাছওয়ালির চরিত্রে নামতে হবে। অর্থের জন্য কত ধরনের কাজ করতে হয়, তা নিয়েও রসিকতা করেন তিনি। তার এমন স্বতঃস্ফূর্ত মন্তব্যের অংশটি সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যেও বেশ আগ্রহ তৈরি করেছে।

 

ভিডিওতে আবার অ্যাকশনের সংকেত পেলেই বাজারের হকারদের মতো জোরে জোরে মাছ বিক্রির হাঁক দিতে দেখা যায় তাকে। ‘বড় মাছ, টাটকা মাছ’ বলে ক্রেতাদের আকৃষ্ট করার পাশাপাশি শুটিং দ্রুত শেষ করার জন্যও মজার ভঙ্গিতে অনুরোধ করেন কৌশানী। নতুন এই প্রচারণায় অভিনেত্রীর এমন একেবারে ভিন্ন রূপ দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

See More

Latest Photos