মঠবাড়িয়ায় জেলেদের মধ্যে দুশ্চিন্তার ছায়া বুধবার মধ্যরাত থেকে ইলিশ ধরা বন্ধ

Total Views : 17
Zoom In Zoom Out Read Later Print

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বুধবার ৮ অক্টোবর বুধবার মধ্যরাত থেকে উপকূলীয় এলাকায় শুরু হচ্ছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন ও বিপনন বন্ধ থাকবে। ইলিশ মৌসুমের শেষ সময়ে ইলিশ ধরা পড়ছিল তখন দুশ্চিান্তার ছায়া নেমে এসেছে ঋণগ্রস্ত জেলেদের মধ্যে। উল্লেখ্য মা ইলিশ রক্ষায় প্রতি বছরের ন্যায় এ বছরও সব ধরনের মাছ ধরা আজ বুধবার মধ্যরাত থেকে বন্ধ থাকবে। এ সময় জেলেদের দুর্দশা লাঘবে চাল দিয়ে সহায়তা করা হয়। এ চাল পাওয়া নিয়ে জেলেদের অনেক অভিযোগ রয়েছে। ঘাট ও বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ প্রতি কেজি প্রায় ৩ হাজার টাকা এবং ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। জেলেরা জানান, শেষ সময়ে ভালো মাছ পাওয়ায় কিছুটা আয় হয়েছে। তবে আগামী ২২ দিন নদীতে যেতে না পারায় সংসার চালানো নিয়ে দুশ্চিন্তা রয়েছে। সরকারি বরাদ্দের চাল ও সহায়তা দ্রুত ও সঠিকভাবে না পেলে পরিবার চালানো কঠিন হবে। এদিকে নিষেধাজ্ঞার কারণে বাজারে ইলিশের সরবরাহ বন্ধ থাকবে। তাই শেষ মুহূতে ইলিশ কিনে রাখর জন্য বজাওে ক্রেতাদেও ভীড় দেখা গেছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, মা ইলিশকে নির্বিঘেœ ডিম ছাড়ার সুযোগ দিতেই এ নিষেধাজ্ঞা। এ সময়ে ইলিশ অবাধে ডিম ছাড়তে পারলে ভবিষ্যতে উৎপাদন বাড়বে। নিষেধাজ্ঞা কার্যকর করতে নদী ও বাজারে নজরদারি থাকবে। নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয়ে অভিযান চালানো হবে।

See More

Latest Photos