সাংবাদিক আলিফ হত্যার বিচার ১৫ দিনের মধ্যে নিশ্চিতের দাবিতে মানববন্ধন

Total Views : 20
Zoom In Zoom Out Read Later Print

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে (৪০) হত্যার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মদন উপজেলায় কর্মরত সাংবাদিকরা। রোববার (১৮ অক্টোবর) দুপুরে মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ক্লাব প্রাঙ্গণে মদন-কেন্দুয়া সড়কে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে নূরুল হক রনু বলেন,

"আমরা জানতে পেরেছি, নিহত সাংবাদিক আগেই পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন যে তাকে গুলি করে হত্যা করা হতে পারে। কিন্তু পুলিশ প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। গতকাল অপূর্ব নামে একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব আসামিকে গ্রেফতার এবং ১৫ দিনের মধ্যে বিচারকার্য নিশ্চিত করতে হবে।"

রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের প্রতিনিধি মো. সাকের খানের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন দাবি ও বক্তব্য তুলে ধরেন সাংবাদিকরা। এ সময় বক্তব্য দেন:

• তোফাজ্জল হোসেন (সহসভাপতি ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি)

• ফয়েজ আহমেদ হৃদয় (যুগ্ম সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি)

• নিজাম উদ্দিন আহমেদ (সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার দেশের প্রতিনিধি)

• আলী আজগর পনির (খোলা কাগজের প্রতিনিধি ও সহসাংগঠনিক সম্পাদক)

• নূর মুহাম্মদ জরিপ (প্রতিদিনের সংবাদের প্রতিনিধি ও অর্থ সম্পাদক)

• জাকির হোসেন চৌধুরী (দৈনিক সংগ্রামের প্রতিনিধি ও সম্মানিত সদস্য)

See More

Latest Photos