তাহসিফ সৌরির লাশের সঙ্গে পাওয়া গেল আইফোন ও হাতঘড়ি

Total Views : 48
Zoom In Zoom Out Read Later Print

তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ সময় তাঁর পকেটে একটি আইফোন ও হাতে একটি হাতঘড়ি পাওয়া যায়। মোবাইল ফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে।

নৌ পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল রাকিব বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নৌ পুলিশের বার্তা অনুযায়ী, উদ্ধার করা ব্যক্তির বয়স আনুমানিক ২৮ বছর। তাঁর পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা। মুখে হালকা দাড়ি ছিল। প্রাথমিকভাবে অজ্ঞাতপরিচয় হিসেবে লাশটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পরে সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়।

উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। কী পরিস্থিতিতে তাহসিফ সৌরির মৃত্যু হয়েছে, সে বিষয়েও এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

See More

Latest Photos