calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / সুইডেনে এবার ঈদের দিন মসজিদের সামনে কোরআন পোড়ানোর অনুমতি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

সুইডেনে এবার ঈদের দিন মসজিদের সামনে কোরআন পোড়ানোর অনুমতি

ঈদের দিন সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনা আগেও ঘটেছিল। পরে এ ঘটনা নিয়ে বিশ্বজুড়ে তীব্র নিন্দার মুখে পড়ে দেশটি। তারপরও এবার মুসলিম ধর্মীয় বিশেষ এদিনটিতে কোরআন পোড়ানোর অনুমতি দিয়েছেন সুইডিশ আদালত। বুধবার ডয়েচ ভেলের এক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৮ জুন ২০২৩ • সন্ধ্যা ০৭:৪১
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৬ বার পঠিত

আয়োজকদের উদ্দেশে আরও বলা হয়, ‘পুলিশ বাহিনীও তাই আপনাদের সমাবেশের আবেদনে অনুমতি দেবে।’
তবে এ বিষয়ে আদালতের সঙ্গে দেশটির পুলিশ বাহিনীর কিছুটা দ্বিমত রয়েছে।
প্রতিবেদনে বলা হয়ে, সুইডেনের অভিবাসনবিরোধী এবং মুসলিম বিদ্বেষী উগ্র ডানপন্থীরা প্রায়ই কোরআন পুড়িয়ে থাকে। ডেনিশ-সুইডিশ ডানপন্থী নেতা রাসমুস পলুদান তাঁর সমর্থকদের এ কাজে উৎসাহ দিতেন। যদিও এবারের কোরআন পোড়ানোর অনুষ্ঠানে পলুদান কোনো ভূমিকা রাখেননি। এবার কোরআন পোড়ানোর আয়োজক একজন ইরাকি শরণার্থী। তিনি কোরআন নিষিদ্ধ করার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। ধারণা করা হচ্ছে, এবার কোরআন পোড়ানোর ইভেন্টে মাত্র দুজন ব্যক্তি অংশ নেবেন।
জানা গেছে, বই পোড়ানোর মতো ঘটনায় সহজেই অনুমতি পাওয়া যায় সুইডেনে। যদিও গত ফেব্রুয়ারিতে দেশটিতে ন্যাটো বিরোধী একটি প্রতিবাদ কর্মসূচিতে কোরআন পোড়ানোর পরিকল্পনা ছিল অংশগ্রহণকারীদের। পরে ওই কর্মসূচিতে বাধা প্রদান করে দেশটির পুলিশ।
এর আগে সুইডেনে তুর্কি দূতাবাসের সামনেও কোরআন পুড়িয়েছিল উগ্র ডানপন্থীরা। এ ঘটনার সূত্র ধরে পরে সুইডিশ প্রতিরক্ষামন্ত্রীর আঙ্কারা সফর নাকচ করে দেয় তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ঘোষণা দেন- সুইডেন আর কখনোই তুরস্কের সমর্থন পাবে না।
এদিকে তুরস্কের ভেটো প্রদান সত্ত্বেও সুইডিশ প্রধানমন্ত্রী এখনো আশা করছেন, তার দেশ শিগগিরই ন্যাটোতে যোগদান করবে।

tag ট্যাগ: #1111