calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / অপু বিশ্বাস এবার যেভাবে শাকিবকে কৃতজ্ঞতা জানালেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

অপু বিশ্বাস এবার যেভাবে শাকিবকে কৃতজ্ঞতা জানালেন

ব্যক্তিজীবনে এক সময় স্বামী-স্ত্রীর সম্পর্কে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব-অপু বিশ্বাস। তাদের কোলজুড়ে আছে জয়। ঈদে অপুর মুক্তি পাওয়া ‘লাল শাড়ি’ সিনেমাটি সরকারি অনুদানে নির্মাণ করেছে অপু–জয় প্রোডাকশন হাউজ।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১ জুলাই ২০২৩ • সকাল ০৯:১৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬২ বার পঠিত

ছেলের নাম জড়িয়ে থাকায় সিনেমাটির প্রতি আবেগ কাজ করছে বলেই এটি দর্শকদের দেখার জন্য আমন্ত্রণ করেছেন সুপারস্টার শাকিব খান।

শুক্রবার (৩০ জুন) বিকেল ৫টার দিকে ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমনটাই জানান শাকিব। তবে ওই পোস্টে নজর পড়ে নায়কের সাবেক স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের।

এ চিত্রনায়িকা সেই পোস্টটি নিজের ভেরিফাইড পেজে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমার প্রত্যেকটা সাফল্যের পেছনে মা-বাবার পর তোমার অবদান।’

এদিকে অভিনেত্রীর সেই ক্যাপশন অবশ্য ভালোভাবেই নিয়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। সাবেক স্বামী-স্ত্রীর একে অন্যের পাশে দাঁড়ানোকে ইতিবাচকভাবে নিচ্ছেন তারা।
এর আগে শাকিব তার ফেসবুক পোস্টে লেখেন, ‘এই ঈদে অপু–জয় প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্যরকম এক আবেগ কাজ করছে।’
তিনি আরও লেখেন, ‘যতদূর শুনেছি, “লাল শাড়ি”র প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ঘিরে। বিলুপ্তপ্রায়

এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের জীবনযাপন, সুখ-দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ। তাই এই ঈদ উৎসবে পরিবার–পরিজন সবাইকে নিয়ে “প্রিয়তমা”র পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’


প্রসঙ্গত, লাল শাড়ি সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। বন্ধন বিশ্বাসের পরিচালনায় নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ।

tag ট্যাগ: #1111