calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
home হোম / আন্তর্জাতিক / শীর্ষ ইরানি জেনারেল নিহত সিরিয়ায় ইসরাইলি হামলায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

শীর্ষ ইরানি জেনারেল নিহত সিরিয়ায় ইসরাইলি হামলায়

সিরিয়ার হোমস শহরে ইসরাইলি হামলায় ইরানের রেভ্যুলিউশনারি গার্ড করপোরেশেনের (আইআরজিসি) একজন সিনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৩ জুলাই ২০২৩ • রাত ০৯:৫৪
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৬৭ বার পঠিত

রোববার (২ জুলাই) ভোরে তিনি নিহত হন বলে জানিয়েছে ইরানের গণমাধ্যমগুলো।

হাসান সুহানি নামে ওই জেনারেল আইআরজিসির ড্রোন তৈরি ও ইলেকট্রনিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।

তবে ইরানের সরকারি গণমাধ্যমগুলো এখনো বিষয়টি নিশ্চিত করেনি।

এর আগে রোববার মধ্য সিরিয়ার হোমস শহরে মিসাইল আক্রমণে কথা জানিয়েছিলেন ইসরাইলি বাহিনীর মুখপাত্র আভিছাই আদরাঈ। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যাটারিগুলোকে লক্ষ্য করা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি।

হোমস শহরের অন্যান্য স্থাপনায়ও ইসরাইলি যুদ্ধবিমানগুলো বোমাবর্ষণ করেছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র।

এদিকে, সূত্র জানাচ্ছে, সিরিয়ায় ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গ্রুপের শক্ত অবস্থানগুলোকে টার্গেট করেছে ইসরাইল।

সূত্র : মিডলইস্ট মনিটর

tag ট্যাগ: #1111