calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / রহস্যময় ড্রোন মোদির বাসভবনের উপরে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

রহস্যময় ড্রোন মোদির বাসভবনের উপরে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের উপরে ড্রোন ওড়ার খবর পেল দিল্লি পুলিশ। এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছেন দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৩ জুলাই ২০২৩ • রাত ১০:০৬
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৮৯ বার পঠিত

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবন ‘নো ফ্লাই জোন’-এর মধ্যে পড়ে। অর্থাৎ নিরাপত্তার কারণে ওই বাসভবনের উপর দিয়ে কোনো বিমান কিংবা ড্রোন উড়ে যেতে পারে না। তারপরও কিভাবে ড্রোনটি উড়ল, তা নিয়ে সংশয় থাকছে। ঘটনার তদন্তে নেমে দিল্লি পুলিশ ওই রহস্যময় ড্রোন সম্পর্কে খোঁজখবর শুরু করে। যোগাযোগ করা হয় এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-র সাথেও। কিন্তু এমন কোনো ড্রোনের সন্ধান পাওয়া যায়নি।

এই প্রসঙ্গে দিল্লি পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের কাছে খবর এসেছে যে, প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে একটি শনাক্ত করতে না পারা উড়ন্ত জিনিস দেখা গিয়েছে। আমরা সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে এমন কোনো জিনিস পাইনি। এটিসির সাথেও যোগাযোগ করা হয়েছে। তাদের নজরেও এমন কিছু আসেনি।’

তাহলে প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা কী দেখলেন এবং সত্যি ড্রোন উড়ে থাকলে কে তা ওড়াল, উদ্দেশ্যই বা কী ছিল, এসব নিয়ে প্রশ্ন থাকছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

tag ট্যাগ: #1111