calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / মোদি কেন এই নারীকে সাথে নেন! বিদেশ সফরে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

মোদি কেন এই নারীকে সাথে নেন! বিদেশ সফরে

স্বাভাবিকভাবেই নজর থাকে তাদের দিকেও। দেখা গেছে, মোদির সব বিদেশ সফরেই তার সাথে থাকেন এক নারী। বিশেষ করে তার গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে এই নারী সবসময়েই হাজির থাকেন। কিন্তু কে ইনি? মোদির বিদেশ সফরে তার উপস্থিতি এমন অপরিহার্যই...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১২ জুলাই ২০২৩ • সকাল ০৮:২৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৩১ বার পঠিত

ইনি গুরদীপ কওর চাওলা। জন্মসূত্রে ভারতীয় হলেও, বর্তমানে থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রেই। একজন সফল দোভাষী এই নারী। কিন্তু শুধু এটুকুই তার পরিচয় নয়। দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং ডক্টরেট করেছেন তিনি। ভারতের পার্লামেন্টর পাশাপাশি মার্কিন পররাষ্ট্র দফতর থেকেও বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন এই নারী।

মাত্র ২১ বছর বয়সেই দোভাষী হিসেবে পার্লামেন্টে নিযুক্ত হয়েছিলেন তিনি। অনুবাদ এবং ভাষান্তরের কাজে ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে তার। আর এই অভিজ্ঞ নারীকেই নিজের বক্তব্য অনুবাদের ক্ষেত্রে ভরসা করেন মোদি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমানের জো বাইডেন, সবার সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের সময়েই তাকে দেখা গিয়েছে।

শুধু দেশেরই নয়, আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরগুলো। কিছুদিন আগেই পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর বিশ্লেষণ করেছিলেন যে ভারতের সাবেক প্রধানমন্ত্রীদের তুলনায় প্রধানমন্ত্রী মোদির বিদেশ সফর কোথায় কোথায় আলাদা হয়ে দাঁড়িয়েছে।

সাম্প্রতিক মার্কিন সফরে একইসাথে পররাষ্ট্রনীতি নিয়ে সরকারের সাথে আলোচনা এবং মার্কিন ব্যবসায়ীদের সাথেও বৈঠক, দুই-ই সেরেছেন মোদি। তার সফরের পরেই ভারতে বড় বিনিয়োগের ঘোষণা করেছে একাধিক আন্তর্জাতিক সংস্থা। কিন্তু কথা হলো, এই সফরগুলোতে মোদি একা থাকেন না। তার সাথে থাকেন আরো কিছু কর্মকর্তা এবং কর্মীরা, যারা এসব কূটনৈতিক সাক্ষাৎকার এবং আলাপ আলোচনায় কিছু না কিছু ভূমিকা পালন করেই থাকেন। তাদেরই অন্যতম গুরদীপ, যিনি মোদির বক্তব্য হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদ করে থাকেন।

একা মোদিই নন, এই বিষয়টিতে তাকে ভরসা করে থাকেন একাধিক রাষ্ট্রনেতাই। ২০১০ সালে বারাক ওবামার প্রথম ভারত সফরে সঙ্গী হয়েছিলেন গুরদীপ। ২০১৫ সালে প্রজাতন্ত্র দিবসে ওবামার বক্তব্যও অনুবাদ করেছিলেন তিনিই। ভারতের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার কূটনৈতিক মহলে তাই বড় গুরুত্ব রয়েছে গুরদীপ কওর চাওলার।
সূত্র : সংবাদ প্রতিদিন

tag ট্যাগ: #1111