calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / ‘আমার বিদায় কবে, ওটা ঠিক করবেন সৃষ্টিকর্তা’ লিওনেল মেসি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

‘আমার বিদায় কবে, ওটা ঠিক করবেন সৃষ্টিকর্তা’ লিওনেল মেসি

আগেও অনেকবার মায়ামিতে এসেছেন লিওনেল মেসি । যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের এই শহরে তার বাড়ি রয়েছে। তবে এবারের আসা অন্যরকম। এবার তিনি ছুটি কাটাতে আসেননি, এসেছেন নতুন এক চ্যালেঞ্জ নিয়ে। এই শহরের ক্লাব তার বর্তমান ঠিকানা।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ • সকাল ০৯:৩৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪২ বার পঠিত

মঙ্গলবার তিনি পরিবারসহ মায়ামিতে এসেছেন। বছরে ৬০ মিলিয়ন ডলার পারিশ্রমিকে মেসির সঙ্গে আড়াই বছরের চুক্তি করতে যাচ্ছে মায়ামি। নিজেদের মাঠ ফোর্ট লডারডেলের ডিআরভি পিএনকে স্টেডিয়ামে রোববার বিশেষ এক আয়োজনে আর্জেন্টাইন মহাতারকাকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসাবে পরিচয় করিয়ে দেবে এমএলএসের ক্লাবটি। ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে অভিষেক হতে পারে মেসির।


বর্ণাঢ্য ক্যারিয়ারে সম্ভাব্য সব কিছু জেতার পর নিজেকে নতুন করে অনুপ্রাণিত করা কঠিন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ফুটবলে, যেখানে চ্যালেঞ্জ অনেক কম। তারকা ফুটবলাররা এখানে আসেন ক্যারিয়ারের গোধূলিলগ্নে। তবে মেসির দৃষ্টিভঙ্গি এখানে ভিন্ন। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলকে টেনে তুলতে ক্যারিয়ারের নতুন অধ্যায়েও আগের মতো তাড়না নিয়ে মাঠে নামবেন তিনি। মায়ামিতে পৌঁছে আর্জেন্টিনার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘যে সিদ্ধান্ত নিয়েছি, তাতে আমি খুশি।

নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে আমি মুখিয়ে আছি। এখানেও আমি বদলাব না। আমার মানসিকতা পরিবর্তন হবে না। যেখানেই যাই না কেন, অবশ্যই চেষ্টা করব নিজের ও দলের জন্য সবটুকু ঢেলে দিতে এবং সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করে যেতে।’ বিশ্বকাপ জয়কে ক্যারিয়ারের সেরা অর্জন হিসাবে

উল্লেখ করে অবসর প্রসঙ্গে মেসি বলেন, ‘বিশ্বকাপ জেতার পর অর্জনের আর কিছু বাকি নেই। এখন শুধু খেলা উপভোগ করতে চাই। সত্যিই আমি জানি না, ঠিক কখন থামব। সৃষ্টিকর্তাই নির্ধারণ করে দেবেন সময়টা। তবে বয়স ও পারিপার্শ্বিকতা মিলিয়ে সেটা খুব দূরে নেই।’

tag ট্যাগ: #1111