calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / পশ্চিম সাহারাকে মরক্কোর অংশ হিসেবে স্বীকৃতি ইসরাইলের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পশ্চিম সাহারাকে মরক্কোর অংশ হিসেবে স্বীকৃতি ইসরাইলের

বিতর্কিত পশ্চিম সাহারার ওপর মরস্কোর সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছে ইসরাইল। মরক্কো সরকার এবং ইসরাইলের প্রধানমন্ত্রীর অফিসের বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। রাবাত সোমবার জানিয়েছে, ইসরাইল এখন দাখলায় কনস্যুলেট খোলার বিষয়টি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ • সকাল ১০:৪৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৪ বার পঠিত

মরক্কোর রাজ প্রসাদ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, মরক্কোর বাদশাহ ষষ্ট মোহাম্মদের কাছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাঠানো এক চিঠিতে এই স্বীকৃতি দেয়া হয়েছে।

১৯৭৫ সালে স্প্যানিশ শাসনের অবসানের পর থেকে মরক্কো ভূখণ্ডটির নিয়ন্ত্রণ করছে। তবে এতে আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে সামান্যই।

আলজেরিয়ার-সমর্থনপুষ্ট পলিসারিও ফ্রন্ট পশ্চিম সাহারাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানাচ্ছে। ২০২০ সালে ইসরাইলের সাথে সম্পর্ক আংশিকভাবে বাড়ানোর বিনিময়ে ভূখণ্ডটির ওপর মরস্কোর দাবিকে স্বীকৃতি দিয়েছিলেন ওই সময়ের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মরক্কোর রাজ প্রাসাদ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি অবস্থান 'জাতিসঙ্ঘ, আঞ্চলিক ও আঞ্চলিক সংস্থাগুলোতে এবং সেইসাথে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে- এমন সব দেশে পাঠানো হবে।'

আফ্রিকান ও আরবসহ ২৮টি দেশের কনস্যুলেট রয়েছে পশ্চিম সাহারীয় নগরী দাখলা বা লেয়ন্সে। মরক্কো দাবি করে, এই ভূখণ্ডের ওপর তার শাসনের সুস্পষ্ট সমর্থন এটি।

যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট আব্রাহাম ডিলের মাধ্যমে ২০২০ সালে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে মরক্কো। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান এর আগে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছিল।

সূত্র : আল জাজিরা

tag ট্যাগ: #1111