calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু একদফা দাবিতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু একদফা দাবিতে

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৯ জুলাই ২০২৩ • সকাল ১১:৩৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৪ বার পঠিত

বুধবার সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতা-কর্মীরা আবদুল্লাহপুরে এসে জড়ো হয়। এখান থেকেই যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা করছে দলটির নেতা-কর্মীরা।  

ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এই পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্য দেবেন দলটির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।

সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। অনুষ্ঠান সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। 

এছাড়া আজ যুগপৎ আন্দোলন শরিক দলগুলো নিজ নিজ দল ও সংগঠনের ব্যানারে কর্মসূচি পালন করবে।

গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বেলা ১১টায়, ১২ দলীয় জোট বিকেল ৪টায় কমলাপুর স্টেডিয়াম থেকে, জাতীয়তাবাদী সমমনা জোট দুপুর ১২টায় কমলাপুর স্টেডিয়াম সামনে থেকে,  গণফোরাম ও পিপলস পার্টি দুপুর ৩টায় মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে গণফোরাম চত্বর সামনে থেকে, এলডিপি দুপুর ৩টায় কারওয়ান বাজারের এফডিসি সংলগ্ন দলীয় অফিস সামনে থেকে, লেবার পার্টি পুরানা পল্টন কস্তুরী গলি থেকে বেলা ১১টায়, বাংলাদেশ সাধারণ ছাত্র গণ-অধিকার সংরক্ষণ পরিষদ বিকেল ৪টায় শাহবাগ থেকে, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট পুরানা পল্টন মোড় থেকে বেলা ১১টায় পদযাত্রা করবে। 

এদিকে আজ দুপুর ২টায় রংপুর বিভাগের দিনাজপুর জেলার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মাঠ থেকে দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রা শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায় খুলনা দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা যোগ দেবেন। চট্টগ্রাম মহানগর দলীয় অফিসের সামনে থেকে পদযাত্রায় যোগ দেবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার প্রথম দিন ঢাকা মহানগরীসহ সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপিসহ সরকারবিরোধীরা।

tag ট্যাগ: #1111