calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / নির্বাচন কমিশনে আপত্তি দাখিল রাজনৈতিক দল বিএনএম এর নিবন্ধন না দিতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

নির্বাচন কমিশনে আপত্তি দাখিল রাজনৈতিক দল বিএনএম এর নিবন্ধন না দিতে

ভূঁইফুড় রাজনৈতিক দল বিএনএম এর নিবন্ধন না দিতে নির্বাচন কমিশনে আপত্তি জানিয়েছেন একজন আইনজীবী। আজ ২৩ জুলাই দুপুরে এড. আলী নাছের খান নামের একজন তরুণ আইনজীবী সংক্ষুব্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) সম্পর্কে...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৪ জুলাই ২০২৩ • সকাল ০৯:৪২
history আপডেট: ৩ বছর আগে
timer ৭ মিনিট পড়ার সময়
visibility ১১৩ বার পঠিত

সংখ্যার ১০ শতাংশ জেলা এবং উপজেলা/থানায় দফতরের তথ্য, কমিটি গঠনের মাধ্যমে সরেজমিনে পুনঃযাচাই করার জন্য নির্দেশ প্রদান করা হয়। কমিটিকে পত্র প্রাপ্তির সাত কর্মদিবসের মধ্যে সরেজমিনে তদন্ত করতঃ সুস্পষ্ট মতামতসহ বিস্তারিত তদন্ত প্রতিবেদন কমিশন সচিবালয়ে দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়।
নির্বাচন কমিশনের
ইস্যুকৃত চিঠি অনুযায়ী এটা প্রতীয়মান হয় যে, মাঠ পর্যায়ের যাচাই-বাছাইতে বিএনএমের ৮০টি উপজেলার তথ্য সম্পূর্ণ ঠিক পাওয়া গেছে এবং ২০টি উপজেলা/থানার সম্পূর্ণ সঠিক তথ্য পাওয়া যায়নি। কমিশন ইস্যুকৃত চিঠিতে সম্পূর্ণ সঠিক পাওয়া যায়নি এরকম উপজেলা ও থানা সমূহের ১০ শতাংশ অর্থাৎ মাত্র ২টি উপজেলা (রাজশাহী জেলার বাগমারা ও পুঠিয়া উপজেলা) পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ কমিশনের নিজের তথ্য ও বক্তব্য অনুযায়ী যে ১৮টি উপজেলায় বিএনএমের সম্পূর্ণ সঠিক তথ্য পাওয়া যায়নি বলে স্বীকার করেছে তা যাচাই-বাছাই না করেই কমিশন এই দলটিকে ‘সকল শর্ত পূরণ করেছে’ মর্মে নিবন্ধনের জন্য বাছাই করেছে।
আইনজীবীর দাবি, কমিশনের নিজের দেয়া বিজ্ঞপ্তি ,তথ্য ও উপাত্ত অনুযায়ী এই স্ববিরোধী ও পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের জন্য পুরো নিবন্ধন প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হয়েছে।
তিনি বলেন, আমি মনে করি এই ভুলের জন্য ভবিষ্যতে কমিশনকে মারাত্মক আইনি চ্যালেঞ্জ এমনকি বিচারের মুখোমুখী হওয়া লাগতে পারে। কমিশন যদি এরকম ত্রুটি এবং বিভ্রান্তিকর পন্থায় একটি দলকে নিবন্ধন প্রদান করে তাহলে অন্যান্য রাজনৈতিক দলের প্রতি বৈষম্যমূলক আচরণে দায়ী হতে পারেন, যা সংবিধান ও আইনের চরম লংঘন হিসেবে বিবেচিত হবে ।
আপত্তি নং ২: বিএনএম সম্পর্কে বিভিন্ন সংবাদ মাধ্যমের অনুসন্ধানী রিপোর্টে প্রতীয়মান হয় দলটি একটি কার্যকর রাজনৈতিক দল নয় বরং একটি ভুঁইফোড় অকার্যকর রাজনৈতিক দল।
আপত্তি ও অভিযোগের স্বপক্ষে যুক্তি ও দলিল
নির্বাচন কমিশন কর্তৃক রাজনৈতিক দল সমূহের নিবন্ধন কার্যক্রম শুরু হওয়ার পর দেশের প্রথম সারির গণমাধ্যমে আবেদনকারী দলগুলোর মাঠ পর্যায়ের কার্যক্রম নিয়ে যেসব অনুসন্ধানী প্রতিবেদন করেছে তাতে বেশীরভাগ রিপোর্টে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ‘বিএনএম’ দলটিকে একটি ‘অকার্যকর’, ‘ভুঁইফোড়’ এবং ‘অপরিচিত’ দল হিসেবে চিহ্নিত করেছে। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী তাদের দলের উল্লেখযোগ্য কোনো কার্যক্রম নেই, অফিসগুলো অকার্যকর, অন্য দলের লোকজন নিয়ে কমিটি করা, গোয়েন্দা সংস্থার দ্বারা অফিস পরিচালনাসহ নানা অভিযোগের সত্যতা উঠে এসেছে। গণমাধ্যমে প্রকাশিত এসকল রিপোর্ট সমূহের বিরুদ্ধে বিএনএম এর পক্ষ থেকে কোনো রকম আপত্তি/প্রতিবাদ জানানো হয়নি। এসব রিপোর্ট পর্যালোচনা করলে বুঝা যাবে বিএনএম যে সকল তথ্য উপাত্ত দিয়েছে তা ভুল অথবা নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের যাচাই বাছাই প্রক্রিয়ায় মারাত্মক গলদ রয়েছে।
তিনি বলেন, মূলধারার সংবাদ মাধ্যমে এসকল বাস্তবিক তথ্য ও প্রতিবেদনের কারণে ইতোমধ্যে নির্বাচন কমিশনের নিবন্ধন প্রক্রিয়া মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের ভাবমর্যাদা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি এসব আপত্তি ও অভিযোগ আমলে নিয়ে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম’ দলটিকে অনিয়মতান্ত্রিক ও বেআইনিভাবে নিবন্ধন না দেয়ার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন।
এদিকে এই ভূঁইফুড় রাজনৈতিক দলের নিবন্ধন ব্যাপারে নির্বাচন কমিশনের ইতিবাচক বিজ্ঞপ্তি সারাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচিত হয়েছে। সংক্ষুব্ধ তরুণ আইনজীবী আলী নাসের এই প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, নির্বাচন কমিশনের এই অসঙ্গতিপূর্ণ আচরণে তিনি ক্ষব্ধ।

tag ট্যাগ: #1111