calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / আরও একটি পরমাণু সাবমেরিন দ. কোরিয়ায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

আরও একটি পরমাণু সাবমেরিন দ. কোরিয়ায়

উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক উত্তেজনা চলার মধ্যেই দক্ষিণ কোরিয়ার বন্দরে আরও একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ • সকাল ১০:৫১
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪৬ বার পঠিত

এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় দুটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করল যুক্তরাষ্ট্র। সোমবার দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সজ্জিত ইউএসএস আনাপোলিস নামের সাবমেরিনটি চলতি মাসেই সেজু দ্বীপে পৌঁছেছে। সাবমেরিনটি বিভিন্ন ধরনের অভিযানে অংশ নেবে বলে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে কিছুদিন আগে একটি সামরিক চুক্তি সই হয়েছে। এর আওতায় উত্তর কোরিয়াকে মোকাবিলা করতে ওয়াশিংটন এবং সিউল সাবমেরিন মোতায়েনের এই উদ্যোগ নিল। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বলছে, উত্তর কোরিয়ার সামরিক শক্তি দিন দিন বেড়ে চলেছে।

Advertise
tag ট্যাগ: #1111