calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / মাশরাফির প্রশ্ন মেন্টরের কাজ কী?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

মাশরাফির প্রশ্ন মেন্টরের কাজ কী?

ওয়ানডে বিশ্বকাপের আগে মেন্টর ইস্যুতে আলোচনায় মাশরাফি বিন মোর্ত্তজা। বছর দুয়েক আগে একটি লাইভ অনুষ্ঠানে তামিম ইকবাল বলেছিলেন, ২০২৩ বিশ্বকাপে মাশরাফিকে মেন্টর হিসেবে দলে চান। কিছুদিন আগে সেই ইচ্ছার কথা প্রধানমন্ত্রী শেখ...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৬ জুলাই ২০২৩ • সন্ধ্যা ০৬:০৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮৫ বার পঠিত

সাবেক এই টাইগার অধিনায়ক বলেন, সেরকম পরিস্থিতি এলে, সেরকম হলে তখন বলা যাবে। এখন এই মুহূর্তে আমাকে প্রশ্ন করলে, এর উত্তর নেই। এখানে আমি কী উত্তর দেব? যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় ভবিষ্যতে, সেরকম কিছু হয়, তখন আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলা যাবে। এই মুহূর্তে আমি তো ওরকম কিছু দেখি না।' 

প্রধানমন্ত্রী যদি তাকে মেন্টর থাকতে বলেন সেক্ষেত্রে তার আদেশ মানতে বাধ্য বলেও জানান মাশরাফি, 'মাননীয় প্রধানমন্ত্রী কিছু চাইলে সেটা ভিন্ন জিনিস। সেটার সাথে তর্কে যাওয়ার বা কথা বলার সুযোগ নেই।' তবে বিষয়টি নিয়ে এখন কথা বলতে চান না তিনি।

 

মাশরাফি বলেন, 'এই মুহূর্তে আমি আপনাদের কী বলতে পারি। আমি কিছুই বলতে পারি না। কালকে কী পরিস্থিতি হবে, সেটা আমরা কেউ জানি না। সেরকম কোনো কিছু ঘটলে তখন দেখা যাবে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হচ্ছে, দল ভালো থাকা, দল ভালো খেলা। যেটা আমরা সবাই আশা করছি।'

ভবিষ্যৎ ভাবনার বিষয়ে নড়াইল এক্সপ্রেস বলেন, 'আমার কোনো মাইন্ড সেট-আপ নেই। আমি আগেও বলেছি, আমার এরকম কোনো মাইন্ড সেট-আপ নেই। আপনারা যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তরও নেই আমার কাছে। তো আমি কোনো কিছু জানি না। আমার বর্তমানে কী কাজ সেইটা শুধু জানি। কালকে যেটা কাজ আসবে, সেটা করব। পরশু দিনের কথা বলা বা কালকের চিন্তা করার এখন আমার সময় নেই।'

এর আগে মাশরাফির মেন্টর হওয়ার আলোচনায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এসব এখন বলার কোনো সুযোগই নেই। বিশেষ করে ওখানে (গণভবনে) যে আলাপ হয়েছে, ওখানেই থাকুক। এসব নিয়ে বাইরে আলাপ করার কোনো প্রশ্নই আসে না।’

tag ট্যাগ: #1111