calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / রাজনীতি / ঢাকার প্রবেশমুখে বিএনপি যাদের নেতৃত্বে অবস্থান করবে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

ঢাকার প্রবেশমুখে বিএনপি যাদের নেতৃত্বে অবস্থান করবে

সরকার হটানোর এক দফা আন্দোলন নিয়ে মহাসমাবেশের পর রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৯ জুলাই ২০২৩ • সকাল ০৯:৪৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৭০ বার পঠিত

শনিবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকার প্রবেশমুখগুলোতে এই অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।

গণমাধ্যমে দলটির পাঠানো একটি বিবৃতিতে জানানো হয়েছে, ঢাকার প্রবেশমুখগুলোতে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন। 

রাজধানীর উত্তরা বিএনএস সেন্টার উল্টো দিকে রাস্তার পূর্ব পাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে অবস্থান করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে গাবতলীর এস এ খালেক বাস স্টেশনের সামনে অবস্থান করবে ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকটি দল। 

নয়াবাজারে বিএনপি অফিস সামনে অবস্থান করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বিএনপির স্থায়ীকমিটির সদস্য মির্জা আব্বাস যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার থেকে নেমে চট্টগ্রাম মহাসড়কে দনিয়া কলেজ সংলগ্ন এলাকায় অবস্থান করবেন ।

বিএনপি ছাড়াও মিরপুর মাজার রোডে অবস্থান কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ।

চট্টগ্রাম রোড দনিয়া কলেজ পার হয়ে অবস্থান কর্মসূচি পালন করবে ১২ দলীয় জোট।

মতিঝিলের নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বরে অবস্থান কর্মসূচি পালন করবে গণফোরাম ও পিপলস পার্টি।

চট্টগ্রাম রোডের সাইনবোর্ড পার হওয়ার আগে অবস্থান কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী সমমনা জোট।

উত্তর আজমপুর বাস স্টেশন সংলগ্ন এলাকা, গাবতলীর টেকনিক্যাল মোড় ও যাত্রাবড়ী মোড়ে অবস্থান কর্মসূচি পালন করবে এলডিপি।

উত্তর আজমপুর ওভারব্রীজ সংলগ্ন এলাকা ও চট্টগ্রাম রোডের শনির আখড়া ওভারব্রীজ সংলগ্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদ।

চট্টগ্রাম রোডের সাইনবোর্ড সংলগ্ন এলাকায় আরও থাকবে এনডিএম।

ডিএমপি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ঢাকার সব প্রবেশমুখে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। কিন্তু রাজনৈতিক দলগুলো এই কর্মসূচি পালনের জন্য ডিএমপির অনুমতি নেয়নি।

tag ট্যাগ: #1111