calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ
home হোম / রাজনীতি / নিষ্ঠুর ও অমানবিক বিরোধী দলের প্রতি পুলিশের আচরণ : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

নিষ্ঠুর ও অমানবিক বিরোধী দলের প্রতি পুলিশের আচরণ : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশের প্রধান বিরোধী দলের সাম্প্রতিক বিক্ষোভ কর্মসূচিতে বেআইনিভাবে বলপ্রয়োগ করা হচ্ছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।বাংলাদেশ সরকারকে...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শনিবার, ৫ আগস্ট ২০২৩ • দুপুর ০১:৩০
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৪ বার পঠিত

বিক্ষোভের দিনের ৫৬টি ছবি ও ১৮টি ভিডিও পর্যালোচনা করেছে সংস্থাটি। এছাড়া প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য থেকে এসব ঘটনার সত্যতা পাওয়ার কথা জানিয়েছে অ্যামনেস্টি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার অন্তর্বর্তী আঞ্চলিক পরিচালক স্মৃতি সিং বলেন, বিক্ষোভে ঢাকার মাতুয়াইলে ইনস্টিটিউট অব চাইল্ড অ্যান্ড মাদার হেলথ হাসপাতালের কাছে (মা ও শিশু হাসপাতালে) কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। অথচ হাসপাতালের কাছাকাছি বা আশপাশে টিয়ার গ্যাস নিক্ষেপ করা উচিৎ নয়। বাংলাদেশের পুলিশ হাসপাতালের পাশে যে টিয়ার গ্যাস ব্যবহার করছে তা আন্তর্জাতিক আইনের প্রতি অবহেলা।

বাংলাদেশ সরকারকে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর আইনের প্রতি আনুগত্যের নিশ্চয়তা দেওয়ার জন্য আহ্বান জানাই। একই সঙ্গে জনগণের বাকস্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার দেওয়া উচিৎ।

tag ট্যাগ: #1111