calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় ইমরান খানের গ্রেফতার : যুক্তরাষ্ট্র
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় ইমরান খানের গ্রেফতার : যুক্তরাষ্ট্র

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খানকে গ্রেফতারের ঘটনাকে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। দ্য নিউজ এ বিষয়ে ইমেইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য চায়। জবাবে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৬ আগস্ট ২০২৩ • দুপুর ০১:৩৪
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৭ বার পঠিত

শনিবার দুপুরে আদালতের রায় ঘোষণার পর লাহোরের জামান পার্কের বাসভবন থেকে পাঞ্জাব পুলিশ তাকে গ্রেপ্তার করে। কারাদণ্ডের পাশাপাশি ইমরান খানকে ১ লাখ রুপি অর্থদণ্ডও দিয়েছেন আদালত।

ইমরানের বিরুদ্ধে তোশাখানার মামলাটি করে পাকিস্তান নির্বাচন কমিশন। এ মামলায় ইমরানের বিরুদ্ধে পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকার সময় পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়েছে।

আদালতের রায়ে বলা হয়েছে, ইমরান খান ইচ্ছাকৃতভাবে ইসিপিতে (তোশাখানা উপহারের) জাল বিবরণ জমা দিয়েছেন। দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত হওয়ায় তাকে নির্বাচনী আইনের ১৭৪ ধারার অধীনে ৩ বছরের জন্য কারাগারে পাঠানো হয়েছে।

পাকিস্তান সরকারের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব সাংবাদিকদের বলেন, 'আজ একজন চোরকে গ্রেপ্তার করা হয়েছে।'

পাকিস্তানের আইন অনুযায়ী, ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারান। মেয়াদ পূর্তির আগেই, খুব সম্ভবত আগামী ২ সপ্তাহের মধ্যে সংসদ ভেঙে দেওয়া হতে পারে। নভেম্বরের মাঝামাঝি সময়ে বা তার আগেই হতে পারে পরবর্তী জাতীয় নির্বাচন।

tag ট্যাগ: #1111