calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / নাইজারের অভ্যুত্থানকারীরা ভাগনার গ্রুপের সাহায্য চাইল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নাইজারের অভ্যুত্থানকারীরা ভাগনার গ্রুপের সাহায্য চাইল

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমেকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। জবাবে পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোওয়াস হুমকি দিয়েছে, প্রয়োজনে বাজুমেকে ক্ষমতায় ফিরিয়ে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৬ আগস্ট ২০২৩ • দুপুর ০১:৩৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৭৭ বার পঠিত

ইকোওয়াসের দেওয়া আল্টিমেটাম শেষ হওয়ার আগেই, ভাগনারের সহায়তা চাইল অভ্যুত্থানকারীরা। অভ্যুত্থানকারীদের নেতা জেনারেল সালিফু মোদি প্রতিবেশী দেশ মালিতে সফরের সময় সেখানে ভাগনারের একজনের সঙ্গে আলাপ করেছেন। বার্তা সংস্থা এপিকে নিশ্চিত করেছেন বিষয়টির সঙ্গে পরিচিত ওয়াসিম নাসর নামে এক সাংবাদিক।

মালির তিনটি সূত্র এবং দেশটিতে থাকা ফরাসি কূটনীতিকদের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন উল্লেখ করে নাসর বলেছেন, ‘অভ্যুত্থানকারীদের তাদের (ভাগনার) প্রয়োজন। কারণ, তাঁরা (অভ্যুত্থানকারীরা) যেকোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে চায়।’ নাসর জানান, এখনো নিশ্চিত করে না জানালেও ভাগনার বিষয়টি বিবেচনা করছে।

এদিকে, মোহাম্মদ বাজুমে নিজেকে জিম্মি বলে ঘোষণা করেছেন। তাঁর মুক্তি এবং তাঁকে পুনরায় ক্ষমতায় বসাতে আজ রোববার পর্যন্ত অভ্যুত্থানকারীদের সময় দিয়েছিল ইকোওয়াস। সেই আল্টিমেটাম বাস্তবায়িত না হলে সামরিক হস্তক্ষেপের ঘোষণা দেওয়া হয় ইকোওয়াসের পক্ষ থেকে। তবে বাজুমের মুক্তির বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং তাঁরা যেকোনো ধরনের সামরিক হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করে। জেনারেল মোদি বলেছেন- তাঁরা নিজেদের দেশকে ‘নতুন লিবিয়া’ হওয়ার হাত থেকে রক্ষায় যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা নেবে।

আফ্রিকা মহাদেশে পশ্চিমা বিশ্বের কাউন্টার টেররিজমের অন্যতম সহযোগী দেশ ছিল নাইজার। তবে সাম্প্রতিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নেতারা রাশিয়ার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন। বিশ্লেষকদের ধারণা, ভাগনারের সহায়তা চাওয়া এরই একটি প্রমাণ। উল্লেখ্য, ভাগনার মালিসহ আফ্রিকার বেশ কয়েকটি দেশে কাজ করছে।

tag ট্যাগ: #1111