calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / অর্থনীতি / ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল করতে চান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল করতে চান

বাংলাদেশে এক হাজার কোটি টাকা বিনিয়োগে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করতে চান ভারতের ব্যবসায়ীরা। তারা বলেছেন, ২০২১ সালে প্রায় ২৫ লাখ বাংলাদেশি ভারতে চিকিৎসা বাবদ ব্যয় করেছেন ৫১ কোটি ডলার। তাই তাদের প্রস্তাবিত বিশেষায়িত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৭ আগস্ট ২০২৩ • দুপুর ০২:১৬
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১০৮ বার পঠিত

শনিবার রাজধানীর বিমসটেক এনার্জি কনক্লেভের প্রথম দিনে সংবাদ সম্মেলনে ভারতের ব্যবসায়ীরা এসব কথা বলেন। ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) এ অনুষ্ঠানের আয়োজন করে। সংবাদ সম্মেলনে ভারতের প্রতিষ্ঠান ডিসান হাসপাতাল এবং গুরু কাশি বিশ্ববিদ্যালয় বিনিয়োগের আগ্রহের কথা জানায়।
বিমসটেকের সেক্রেটারি তেনজিন লেকফেল বলেন, পারস্পরিক সহযোগিতা ছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত
করা সম্ভব নয়।
অনুষ্ঠানে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ-ভারত বন্ধুত্ব অনন্য উচ্চতায় পৌঁছেছে। অনুষ্ঠানে আইবিসিসিআই চেয়ারম্যান মাতলুব আহমাদ অংশ নেন।

tag ট্যাগ: #1111