calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ
home হোম / আন্তর্জাতিক / সৌদি আরবকে ইসরাইল কিছুতেই পরমাণু প্রযুক্তি দেবে না !
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

সৌদি আরবকে ইসরাইল কিছুতেই পরমাণু প্রযুক্তি দেবে না !

সৌদি আরবকে কিছুতেই পরমাণু প্রযুক্তি দেয়া যাবে না। কারণ, তা ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকিতে পরিণত হবে। এমনটাই মনে করছেন ইসরাইলের বিরোধী দলের সদস্যরা। বলা হচ্ছে, ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরব পরমাণু...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৩ আগস্ট ২০২৩ • সকাল ১০:১১
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৯ বার পঠিত

এর বিনিময়ে রিয়াদ চীনের কাছ থেকে নিজেকে সরিয়ে নেয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে। আর ইসরাইল একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে।

কিন্তু লাপিদ এর বিরোধিতা করে বলেন, 'ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি অন্তর্ভুক্ত করে সৌদি আরবের সাথে যেকোনো ধরনের চুক্তির বিরোধিতা করি আমি। চুক্তিটি ইসরাইলের এবং এই অঞ্চলের নিরাপত্তাকে বিপদগ্রস্ত করে ফেলবে। সৌদি আরবকে যেকোনো পর্যায়ের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ দেয়া নিষিদ্ধ।'

তিনি এই বক্তব্য রাখার আগে ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। তারা বেসামরিক পরমাণু কর্মসূচির ব্যাপারে সৌদি দাবিতে দৃশ্যত অস্বস্তি প্রকাশ করেন।

তিনি ইসরাইলি চ্যানেল ১২-এ বলেন, 'বেসামরিক পরমাণু কর্মসূচির ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। মধ্যপ্রাচ্যের অনেক দেশের বেসামরিক পরমাণু কর্মসূচি রয়েছে। কিন্তু তাদের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ব্যবস্থা নেই।'

তিনি জোর দিয়ে বলেন, 'এখন টেবিলে এটিই আছে। ইসরাইলের নিরাপত্তা বিপদগ্রস্ত হওয়া আশঙ্কা থাকার কারণে সৌদি আরবের কাছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ দিতে ইসরাইল রাজি হতে পারে না।'

সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়াল হুলাতা বলেছৈন, স্থানীয় সমৃদ্ধকরণসহ মধ্যপ্রাচ্যে বেসামরিক পরমাণু প্রকল্পের প্রতি ইসরাইল সমর্থন দিতে পারে না।

সূত্র : মিডল ইস্ট মনিটর

tag ট্যাগ: #1111