calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আইন-আদালত / সাবেক প্রেমিককে ১৩ হাজার কোটি টাকা জরিমানা, নেটে নারীর অশালীন ছবি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

সাবেক প্রেমিককে ১৩ হাজার কোটি টাকা জরিমানা, নেটে নারীর অশালীন ছবি

টেক্সাসের একটি আদালত ‘রিভেঞ্জ পর্ন’র শিকার হওয়া এক নারীর সাবেক প্রেমিকের বিরুদ্ধে ১.২ বিলিয়ন ডলার অর্থদণ্ড দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ১৩ হাজার কোটি টাকারও বেশি। কয়েক বছর সম্পর্কে থাকার পর ‘ডি এল’ আদ্যক্ষরের এক নারীর...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ • দুপুর ০১:০১
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৬৫ বার পঠিত

আদালতে করা অভিযোগে ওই নারী জানান, সম্পর্ক ছিন্ন হওয়ার পর তাঁর সাবেক প্রেমিক সাধারণ মানুষের কাছে তাকে অপমান ও ঘৃণার পাত্র করার অংশ হিসেবে তাদের পূর্বের ঘনিষ্ঠ মুর্হুতের অশালীন ছবি বিভিন্ন পর্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেন।

আদালতের দেওয়া রায়ের পর ওই নারীর আইনজীবী জানান, এই ক্ষতিপূরণ রায় ছবি–কেন্দ্রিক যৌন হয়রানির বিরুদ্ধে ভুক্তভোগীদের বিজয়।

মামলার প্রধান কৌসূলী ব্রাডফোর্ড গিল্ডে বলেন, এ ক্ষতিপূরণের এ রায় তাঁর মক্কেল ভুক্তভোগী নারীর সুনাম ফিরিয়ে দিয়েছে। আমরা আশা করবো বিশাল অঙ্কের এই ক্ষতিপূরণ রায় ভুক্তভোগীদের প্রতিরোধ বর্ম হিসেবে কাজ করবে এবং অন্যদের এ ধরনের ঘৃণ্য কাজ হতে বিরত রাখতে সক্ষম হবে।

এই মামলায় নারীর আইনজীবীরা আদালতের কাছে মূলত ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার রায় প্রার্থনা করেছিলেন। কৌসুলীরা নারীর অশালীন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার বিষয়টিকে ভুক্তভোগীকে একত্রে মানসিক, গৃহ ও যৌন নির্যাতন বলে গণ্য করতে আদালতের কাছে আর্জি জানান।

এদিকে অর্থদণ্ড পাওয়া ওই নারীর সাবেক প্রেমিকের পরিচয় জানা যায়নি। তিনি ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত হননি। তার প্রতিনিধি হয়ে একজন আইনজীবি আদালতে মামলাটি লড়েন।

ভুক্তভোগী নারীর সাবেক প্রেমিকের বিরুদ্ধে দেওয়া রায়ে বলা হয়, ভুক্তভোগী নারীর অতীত ও ভবিষ্যত মানষিক যন্ত্রণা বয়ে বেড়ানোর জন্য ২০০ মিলিয়ন ডলার ও অপূরণীয় ক্ষতি সাধনের জন্য ১ বিলিয়ন ডলার অর্থদণ্ড দেওয়া হল।

অতীতেও ‘রিভেঞ্জ পর্ন’ মামলায় ভুক্তভোগীদের বিপুল অঙ্কের ক্ষতিপূরণের আদেশ দেওয়ার নজির রয়েছে মার্কিন আদালতগুলোতে। এরআগে ২০১৮ সালে এ ধরনের একটি মামলায় ক্যালিফোর্নিয়ার একজন নারীর সাবেক প্রেমিককে ৬.৮ মিলিয়ন মার্কিন ডলার অর্থদণ্ড প্রদানের রায় দেন আদালত। ভুক্তভোগী নারীর অশালীন ছবি বিভিন্ন পর্ন ওয়েবসাইটে ছড়িয়ে দিয়েছিলেন তার সাবেক প্রেমিক।

tag ট্যাগ: #1111