calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অর্থনীতি / বিনিয়োগকারীরা শঙ্কায় পুঁজিবাজারে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

বিনিয়োগকারীরা শঙ্কায় পুঁজিবাজারে

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা, গুমোট পরিস্থিতিতে চরম শঙ্কা ও আতঙ্কের মধ্যে রয়েছে দেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে আতঙ্ক ও শঙ্কার মাত্রা ততই...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট ২০২৩ • দুপুর ১২:২৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৭ মিনিট পড়ার সময়
visibility ৬০ বার পঠিত

ঠিক আগের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ২০১৮ সালেও দেশে রাজনৈতিক অস্থিরতা ছিল। তবে এতটা গুমোটভাব ছিল না। সেই সময় ঢাকার পুঁজিবাজারে এই আগস্টে প্রতিদিন গড় টাকায় লেনদেন ছিল প্রায় ৫৮১ কোটি টাকার। আর স্টক প্রতিদিন হাতবদল হতো বা বেচাকেনা হতো গড়ে ১৭ কোটি ৬০ লাখ। ২০২১ সালের এই আগস্টে প্রতিদিন স্টক টার্নওভার ছিল ১০১ কোটির বেশি। এমনকি চলতি মাসের শুরুতেই বাজারমূলধনের আকার ছিল সাত লাখ ৮১ হাজার ৯৩০ কোটি টাকা।

বাজার সংশ্লিষ্ট ও বিশ্লেষকরা বলছেন, এক সময় তারা আমাদের বললেন বাজারে খেলোয়াড়দেরও প্রয়োজন আছে। তারা না হলে বাজার উঠবে না। খেলোয়ারদেরও একটা ভূমিকা আছে। ফলে দেখা যায় ৮০ টাকার শেয়ার হাজার টাকায় উঠে এলো। একসময় দেখা গেল এই এক হাজার টাকার শেয়ার নেমে ২৪০ টাকায় চলে এলো। তখন তারা ফ্লোর প্রাইজের চিন্তার বাস্তবায়ন করল। বলল, এটা বাজারের রক্ষাকারী। এইটা দিয়েছে তারা বিনিয়োগকারী বা বাজারকে বাঁচানোর জন্য নয়, ওদেরকে বাঁচাতে করেছে। তাদের সিদ্ধান্তগুলোই বাজারকে ক্ষতি করছে। বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছে। মার্চেন্ট ব্যাংকগুলো ওটাকে মেরে আবার ফ্লোর প্রাইজে নিয়ে আসে। এভাবেই বাজার চলছে।

তারা বলেন, এবার অনেকেই জাকাত দিতে পারেনি। কারণ শেয়ার বিক্রি করতে পারেনি জাকাত দেবেন কোথা থেকে। আজ ১৪ মাস ধরে একই দরে শেয়ার বসে আছে ঝিম ধরে। হিসাবও তো ঠিক নাই। আজ থেকে চৌদ্দ মাস আগে লেনদেন হয়েছে ১১শ’ কোটি টাকা। আজ সেটা নেমে এসেছে ৩শ’ কোটি টাকায়। ১৩-১৪শ’ কোটি টাকার লেনদেন যখন হয়েছে, তখনকার ইনডেক্স আর এখনকার ইনডেক্সের অনেক তফাৎ। তখনকার লেনদেন উচ্চ হার ছিল। যারা মার্চেন্ট ব্যাংক থেকে ঋণ নিয়েছে তাদের তো গত ১৪ মাসে সুদ হয়েছে। এই শেয়ারের কেনার মূল্য এখন আরো বেড়েছে। কিন্তু বাজার তো তলানিতে। তলানি ঠেকাতে এখন ফ্লোর প্রাইজ দিয়ে এখানে আটকে রাখা হয়েছে। এখন যারা মার্চেন্ট ব্যাংকে নিজের টাকা ঢুকাইছে তারা কিছুই পাবে না।

তাদের বিশ্লেষণ, যে আইন দিয়ে রাখছে, কিন্তু কি হচ্ছে তার কোনো খবর নাই। ওনারা চার্জ কাটে, সুদ কাটে, যত রকমের খরচ সবই তারা গ্রাহক থেকে কেটে রাখে। গ্রাহক তো কিছুই ওই আইনের আওতায় পাচ্ছে না। লভ্যাংশ ও বোনাস তাদের হিসাবে যাবে, গ্রাহকের হিসাবে না। এভাবে তো বাজার চলে না।

এ দিকে স্টেকহোল্ডাদের সাথে সম্প্রতি এক বৈঠকে বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলছেন, ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রায় দেশের প্রাইভেট সেক্টর হতে প্রতি বছর ২৭ বিলিয়ন ডলারের বিনিয়োগ দরকার।

বাজার পরিস্থিতি নিয়ে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী গতকাল নয়া দিগন্তকে বলেন, কিছুটা শঙ্কা তো বিনিয়োগকারীদের মনে আছেই। কারণ রাজনৈতিক একটা সঙ্কট ও অস্থিরতা বিরাজ করছে। জাতীয় নির্বাচনের আর চার মাস বাকি। এই সময়ে সবার ভেতরে একটা শঙ্কা কাজ করবে, এটাই স্বাভাবিক। তিনি বলেন, ফ্লোর প্রাইজ, সুদ হার সব কিছু মিলেই একটা চাপের মধ্যে আছে। তবে যদি সে রকম কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা না হয়, সুস্থ থাকে, তাহলে তেমন শঙ্কা নাই। বিনিয়োগকারীদের আগমনও কমেছে।

ফ্লোর প্রাইজের ব্যাপারে তিনি বলেন, ভালো ভালো কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইজে থাকায় স্বল্প মূলধনী কোম্পানির শেয়ারের দাম বাড়ছে। এটা বাজারের জন্য খুব বেশি ভালো খবর না। দেশ ও অর্থনীতির বর্তমান যে পরিস্থিতি এখনই বাজার খুব ভালো হওয়ার লক্ষণ দেখছি না। তিনি বলেন, বিএসইসি এত পদক্ষেপ নেয়ার পরও কেন বিনিয়োগকারীদের আস্থা ফিরছে না জানতে চাইলে তিনি বলেন, বহুবিধ কারণ আছে এর পেছনে। ডলারের বিনিময় হার বেশি। টাকার অবমূল্যায়ন, বিদেশী বিনিয়োগ তেমন নাই এবং ব্যাংক সুদ হার বৃদ্ধি অন্যতম কারণ। তিনি বলেন, বাজারের লেনদেন খুব বেশি কমে যায় তাহলে নিকট ভবিষ্যতে ঘুরে দাঁড়াবে।

tag ট্যাগ: #1111