calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / ইমরান খানের বাগানে আবার বসন্ত আসবে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইমরান খানের বাগানে আবার বসন্ত আসবে

‘জেলে যাওয়াটা আবার নতুন করে প্রেমে পড়ার মতো।’ বলেছিলেন পাকিস্তানের নব্বই দশকের খ্যাতিমান কবি ও লেখক ফয়েজ আহমেদ। উঠতি বয়সি তরুণ আর সুশীলসমাজের মুখে মুখে ঘুরে বেড়ানো তার বিখ্যাত উক্তিটিই আজ মিলে গেল পাকিস্তানের সাবেক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২০ আগস্ট ২০২৩ • সকাল ১১:৩৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ১৩৫ বার পঠিত

ফুটপাত থেকে রাজপথ, সিন্ধ থেকে ইসলামাবাদ, সবখানেই ইমরান খানকে নিয়ে গুঞ্জন। জেলে বসেই সিক্ত হচ্ছেন ভক্তদের ভালোবাসায়। কবে মুক্ত হবেন পাকিস্তানের দুর্দিনের কান্ডারি, সেনাভয়ে আগেরবারের মতো (৯ মে) জ্বালাও-পোড়াও-ভাঙচুর না করলেও চাপা উত্তেজনায় ফেটে পড়ছেন তার সমর্থকরা! দূরে গেলে ভালোবাসা বাড়ে, প্রচলিত সত্যটিই যেন আবার প্রমাণ করছেন তার শুভাকাক্সক্ষীরা। তাদের দৃঢ় বিশ্বাস, আবারও ফিরে আসবেন খান।

জীবনের সব খরা কাটিয়ে আবারও বসন্ত আসবে খানের নিজ হাতে গড়া পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বাগানে। সেই আশায়ই দিন গুনছেন দলের নেতাকর্মীরা। দ্য ইনডিপেনডেন্ট, বিবিসি, আলজাজিরা, জিইও নিউজ।

৫ আগস্ট খানকে গ্রেফতারের ঠিক একদিন আগে খান আলজাজিরাকে এক সাক্ষাৎকারে বলেন, ‘ভোটের সমীক্ষাগুলো দেখলে আপনারা দেখতে পাবেন পিটিআই’র অনুমোদন রেটিং ৭০ শতাংশ। কোনো দলেরই এত জনপ্রিয়তা নেই।’ এ যেন নিজের ঢোল নিজেই পেটানোর মতো অবস্থা। কেনই বা পেটাবেন না, তার জনপ্রিয়তা শুধু দেশেই আবদ্ধ নয়। পাকিস্তান ছাড়িয়ে ছুঁয়ে ফেলেছে ভারতের কাশ্মীরকেও।

রাজধানী শ্রীনগরের হাব্বা কাদাল এলাকার বাসিন্দা গুলাম মোহাম্মদ (৭০) জানান, তার পছন্দের নেতা ইমরান খান এবং তার সঙ্গে কোনো রকম অশোভন আচরণ মোহাম্মদকে ব্যথিত করে। দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান উল্লেখ করেন, ‘খান এখনো জনসমর্থনের সুবিধা উপভোগ করছেন। পর্যাপ্ত সুযোগ দেওয়া হলে এখনো নির্বাচনে জয় লাভ করার সুযোগ রয়েছে।’

ইমরান খান এখন অ্যাটক কারাগারে বন্দি। তবে তার সমর্থকরা বলছেন, বন্দিত্ব বেশি দিনের জন্য নয়। সময়ের ব্যাপার মাত্র। খানের ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা জুলফিকার আলী বুখারি বলেন, পিটিআই প্রধানের এ পরিস্থিতি সদস্যদের আরও কাছে নিয়ে এসেছে। 

খানের নেতৃত্ব ও জনপ্রিয়তা অক্ষুণ্ন রয়েছে বলে জানান বুখারি। আরও বলেন, ‘এটি একটা ওপেন অ্যান্ড শাট কেস মাত্র। তাই খান কোথাও যাচ্ছেন না। তাকে বেরিয়ে আসতে হবে। এ বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।’ ব্রিটিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। 

বুখারি আরও বলেন, ‘আমরা কয়েকটি বড় প্রতিবাদ করতে যাচ্ছি। আমরা বিদেশি পাকিস্তানিদের একত্রিত করছি।’ বুখারির মতো এমন লাখ লাখ নেতাকর্মীর বিশ্বাস খানের গ্রেফতারের ফলে দলের জনসমর্থন আরও বাড়বে। আরও পোক্ত হবে নেতাদের নেতৃত্ব। যারা দীর্ঘমেয়াদে দলের পক্ষে কাজ করবে। সময়টি পিটিআই দলের জন্য সংকটময় হলেও এ ধরনের মুহূর্তগুলো পার্টিকে একত্রিত করে বলে দাবি করেন তারা।

ইসলাবাবাদের হাইকোর্টের আদেশে খানকে গ্রেফতার করে অ্যাটক কারাগারে বন্দি করা হয়। তোশাখানা মামলার দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। ২০২২ সালে এপ্রিল মাসে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশ জুড়ে ১৭০ টির বেশি মামলার মুখোমুখি হয়েছেন ইমরান খান। দুর্নীতি, খুন, অগ্নিসংযোগ থেকে শুরু করে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসের অভিযোগ ওঠে। গ্রেফতারের আগে ইনডিপেনডেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে খান মজা করে বলেছিলেন, ‘তিনি আরও মামলার আশা করেছিলেন। ডাবল সেঞ্চুরিতে পৌঁছানোর অপেক্ষা করছেন।’ ওই সাক্ষাৎকারেই নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন খান। বলেন, তাকে ক্ষমতায় ফিরে আসা থেকে বিরত রাখতে রাজনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে।

tag ট্যাগ: #1111