calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
home হোম / আন্তর্জাতিক / ইমরান খান সেই কুখ্যাত কারাগারেই প্রশ্নবাণে জর্জরিত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইমরান খান সেই কুখ্যাত কারাগারেই প্রশ্নবাণে জর্জরিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গত ৫ আগস্ট তোশাখানা মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়ার পরেই গ্রেপ্তার করা হয়। সেদিন সন্ধ্যা থেকেই পাঞ্জাবের কুখ্যাত ‘অ্যাটক’...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৭ আগস্ট ২০২৩ • দুপুর ১২:৩৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৫৫ বার পঠিত

গত বছর তিনি জনসমাবেশে যে গোপনীয় একটি ডকুমেন্ট (সাইফার) প্রদর্শন করেছিলেন, সে বিষয়ে বলেছেন- কোনো সাইফার (গোপন বার্তার সাংকেতিক রূপ) প্রদর্শন করেননি তিনি। তা ছাড়া সেটা কোথায় রেখেছেন তাও তিনি ভুলে গেছেন। ইমরান বলেছেন, ওই জনসমাবেশে আমি যে কাগজটি প্রদর্শন করেছিলাম, তা ছিল মন্ত্রিপরিষদের কাগজ। কোনো সাইফার ছিল না। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

সূত্রের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়েছে ইমরান বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে ডকুমেন্ট সঙ্গে রাখার অধিকার তার ছিল। কেন তিনি তা জনসমাবেশে প্রদর্শন করেছেন তার কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

সূত্র বলেছে, সম্ভবত এটা ছিল সাইফার বিষয়ক ইস্যুতে তাকে জিজ্ঞাসাবাদের শেষ পর্যায়। এরপরই তদন্তকারীরা একটি সিদ্ধান্তে যাবেন। এ নিয়ে যে মামলা আছে তার সঙ্গে সংশ্লিষ্টরা মনে করছেন তদন্ত রিপোর্ট আগামী সপ্তাহের মধ্যে আসতে পারে। তা জমা দেয়া হতে পারে আদালতে।

ওদিকে তার জামিনের ৯ম আবেদন ইসলামাবাদ হাইকোর্টে প্রত্যাখ্যান হওয়াকে চ্যালেঞ্জ করেছেন শনিবার। ৯ই মে সহিংসতা, জুডিশিয়াল কমপ্লেক্সে আক্রমণ, ভুয়া একাউন্টের মতো বিভিন্ন মামলায় তার জামিন প্রত্যাখ্যান করা হয়েছে। আইনজীবী সালমান সফদারের মাধ্যমে ইসলামাবাদ হাইকোর্টে ৯ম জামিন আবেদন করেন।

এর আগে ডনের এক প্রতিবেদনে বলা হয়, ইমরান খানই পাকিস্তানের প্রথম সাবেক কোনো প্রধানমন্ত্রী, যাকে ‘কুখ্যাত’ এ কারাগারে রাখা হয়েছে।

ব্রিটিশ শাসনামলে ১৯০৫-১৯০৬ সালে ৬৭ একর জমির ওপর নির্মিত অ্যাটক কারাগার। ব্রিটিশ শাসকরা সেই সময় বিদ্রোহীদের এখানে আটকে রাখতো। তবে এখন পাকিস্তানে এটিকে নিরাপত্তার কারাগার হিসেবে বিবেচনা করা হয়।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এ কারাগারে দেশটির বিপজ্জনক বন্দীদের রাখা হয়। এখানে থাকা বন্দীদের মধ্যে বিচারে দোষী সাব্যস্ত হওয়া জঙ্গিও আছে।

tag ট্যাগ: #1111