calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / সম্পাদকীয় / নিয়ন্ত্রক সংস্থা অকার্যকর অনলাইনে উপর্যুপরি প্রতারণা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সম্পাদকীয় বিশেষ প্রতিবেদন

নিয়ন্ত্রক সংস্থা অকার্যকর অনলাইনে উপর্যুপরি প্রতারণা

ডিজিটাল মাধ্যমে একশ্রেণী নির্বিঘ্নে প্রতারণা করে যাচ্ছে। প্রতারকরা অনলাইনে জাল বিছিয়ে সাধারণ মানুষকে ফতুর করছে। এগুলোকে জনগণের অর্থের হরিলুট বলা যেতে পারে। এ ক্ষেত্রে নিয়ন্ত্রণ সংস্থার কী ভূমিকা সেটি সামনে আসছে।...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩ • বিকাল ০৩:১৯
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৫৮ বার পঠিত

বাংলাদেশে প্রতি বছর অনলাইনে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটেই চলেছে। এখনো মানুষের আর্থিক নিরাপত্তার ব্যাপার একেবারে অরক্ষিত রয়েছে। অশুভ চক্র অ্যাপ খুলে বিজ্ঞাপন দিয়ে প্রকাশ্যে অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে। প্রতিদিন এতে বৈদেশিক মুদ্রার লেনদেন, জুয়া, জালনোটের কেনাবেচা, ক্রিপ্টোকারেন্সির লেনদেন চলছে। এগুলোকে শনাক্ত করে অবৈধ কাজের জন্য বিচারের আওতায় আনার তৎপরতা দৃশ্যমান নয়। তবে এজেন্সিগুলোকে অনলাইন নিয়ে সচেতন দেখা যায় সরকারের সমালোচকদের ব্যাপারে। দেশের ভেতরে কেউ সরকারের সমালোচনা করলে তাকে ধরে এনে বিচার করা হচ্ছে। আবার দেশের বাইরে থেকে যারা অনিয়ম দুর্নীতি নিয়ে কথা বলছে তাদের প্রতিরোধে এমন কোনো কাজ করতে বাকি রাখছে না সংস্থাগুলো। তাদের প্রচার প্রচারণা বন্ধ করার জন্য সর্বশক্তি নিয়োগ করছে সরকার। আধেয় সরানোর জন্য গুগলের কাছে সরকার যে আবেদন করেছে তার প্রায় ৯০ শতাংশ সরকারের অনিয়ম দুর্নীতি নিয়ে সমালোচনা কিংবা নেতাদের মানহানিসংক্রান্ত। যদিও সরকার কিংবা ব্যক্তি বিশেষের সমালোচনা অপরাধ নয়।

tag ট্যাগ: #1111