calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অপরাধ / ছাত্রলীগ নেতা গায়ে হলুদের অনুষ্ঠান থেকে কনেকে তুলে নিয়ে গেলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

ছাত্রলীগ নেতা গায়ে হলুদের অনুষ্ঠান থেকে কনেকে তুলে নিয়ে গেলেন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের ৫নং ওয়ার্ড চাটিতলা দক্ষিণপাড়া গ্রামের দশম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে গেছেন ছাত্রলীগ নেতা।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ • দুপুর ০১:১৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৮১ বার পঠিত

 গায়ে হলুদ অনুষ্ঠান থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। অভিযুক্ত ছাত্রলীগ নেতা একই গ্রামের উত্তর পাড়ার কামাল হোসেনের ছেলে জুনায়েদ। 

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের চাটিতলা গ্রামের আব্দুল কাইয়ুমের মেয়ে নিপা আক্তারের গত ২৪শে আগস্ট কোর্ট এফিডেভিটের মাধ্যমে বিয়ে হয় পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার কাঠনী পাড়া বরল্লা গ্রামের সাইদুল হকের ছেলে বদিউল আলমের সঙ্গে। বর ও কনে পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গত শুক্রবার আনুষ্ঠানিকতার মাধ্যমে কনেকে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার কথা। 

বৃহস্পতিবার রাতে কনের গায়ে হলুদের অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালীন সময়ে ইউনিয়ন ছাত্রলীগ নেতা জুনায়েদ, আদ্রা উত্তর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মিলন মজুমদার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ আকিল, ছাত্রলীগ নেতা মনসুর, জিসানের নেতৃত্বে প্রায় ৭০-৮০ জন মুখোশধারী সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কনের বাড়িতে হামলা চালায়।

এ সময় তারা বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে নিপা আক্তারকে টেনে-হিচড়ে তুলে নিয়ে যায়। এ সময় তাদের হামলায় নিপা আক্তারের মা নয়ন বেগমসহ কয়েকজন আহত হয়। তাদের চিৎকারে হামলাকারীদের ভয়ে কেউ এগিয়ে আসেনি। 
৯৯৯ এ ও থানা পুলিশে বার বার ফোন করে সাহায্য চাইলেও তাদের কেউ কোনো সাহায্য করেনি বলে অভিযোগ করেন নিপা আক্তারের পিতা আব্দুল কাইয়ুম ও মা নয়ন বেগম। 

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত জুনায়েদের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ঘটনায় আরেক অভিযুক্ত আবদুল্লাহ আল মাহমুদ আকিল বলেন, অভিযোগ সত্য নয়। তাদের সঙ্গে আমার পারিবারিক বিরোধ থাকায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। 

উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল বলেন, বিষয়টি আমি অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। 

আদ্রা দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আবু ইউসুফ বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি। সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাবের বাড়ি ওই গ্রামে হওয়ায় বিষয়টি সমাধানে উনাকে দায়িত্ব দেয়া হয়েছে। 

নাঙ্গলকোট থানা ওসি দেবাশীষ চৌধুরী বলেন, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। হামলাকারীদের গ্রেফতার ও মেয়েটিকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

tag ট্যাগ: #1111