calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / অপরাধ / এক টিকিট ১০-১২ জনের কাছে বিক্রি, ৩ মাসের কারাদণ্ড
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

এক টিকিট ১০-১২ জনের কাছে বিক্রি, ৩ মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিবিরোধী অভিযান চালিয়ে রিপন ওরফে কালু মিয়া নামে এক কালোবাজারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪০টি রেলের টিকিট, ৮০টি আসনের ভুয়া টিকিট সংক্রান্ত কাগজপত্র এবং নগদ ৩ হাজার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ • দুপুর ০১:৪১
history আপডেট: ২২ দিন আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৩১ বার পঠিত

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম মিয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কালু মিয়াকে এ দণ্ডাদেশ প্রদান করেন।

রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম মিয়া বলেন, একই টিকিট ১০-১২ জনের কাছে প্রিন্ট করে বিক্রি করতেন কালু মিয়া। 

শাহ আলম মিয়া আরও বলেন, টিকিট কালোবাজারি বন্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অনেক ক্ষেত্রে হামলা ও হুমকির মুখোমুখি হতে হলেও সাধারণ যাত্রীদের স্বার্থ রক্ষায় ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, গত ছয় মাসে টিকিট কালোবাজারির অভিযোগে ২০টি মামলা এবং ৫০ জনকে আটক করা হয়েছে।