calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / পাকিস্তান-ভারত ম্যাচের কী হবে আজও বৃষ্টি হলে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

পাকিস্তান-ভারত ম্যাচের কী হবে আজও বৃষ্টি হলে

বৃষ্টি যেন ভারত-পাকিস্তান ম্যাচের পিছুই ছাড়ছে না। এশিয়া কাপের গ্রুপ লিগ থেকে সুপার ফোর- পাকিস্তান-ভারত দ্বৈরথ মানেই বারবার ভিলেন হয়ে উঠছে বৃষ্টি। রোববার কলম্বোতে ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ • সকাল ০৯:০৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬৩ বার পঠিত

তবে দুই দেশের ক্রিকেট ভক্তরা আশা করে রয়েছেন যেকোনোভাবে যেন ১১ সেপ্টেম্বর বৃষ্টি না হয়। এবং ভারত বনাম পাকিস্তান ম্যাচটি পুরোটা যেন খেলা হয়। অথচ এই একই ভেন্যুতে ৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে ম্যাচটি নির্বিঘ্নেই অনুষ্ঠিত হয়েছিল এবং আবহাওয়ার কারণে কোনো সমস্যা তৈরি হয়নি।

মজার বিষয় হলো, রিজার্ভ ডে-তে খেলা গড়ানোয় চাপ বাড়ল আসলে ভারতেরই। কারণ ১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) ভারত আবার সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। সেক্ষেত্রে ভারতকে পরপর তিন দিন ধরে খেলতে হবে।

রোববার কলম্বোতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল। প্রথম উইকেটে রোহিত এবং শুভমন মিলে ১৬.৪ ওভারে ১২১ রান করে ফেলেন। ৪৯ বলে ৫৬ রানের একটি ভালো ইনিংস খেলে রোহিত সাজঘরে ফেরেন। তাকে আউট করেন শাদাব খান। রোহিতের পরপরই সাজঘরে ফেরেন অপর ওপেনার শুভমনও। শুভমন গিলকে আবার ফেরান শাহিন আফ্রিদি। শাহিনের বলে শাদাবের হাতে ক্যাচ দিয়ে আউট হন ভারতের তরুণ তারকা। ৫২ বলে ৫৮ করে আউট হন শুভমন। বৃষ্টির জেরে খেলা যখন বন্ধ হয়, তখন ভারতের স্কোর ছিল ২৪.১ ওভারে ১৪৭ রান। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি (৮) এবং কেএল রাহুল (১৭)।
সূত্র : হিন্দুস্তান টাইমস

tag ট্যাগ: #1111