calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / প্রেমিক নিয়ে থাইল্যান্ড ঘুরে এলেন এই নায়িকা বিয়ের পরিকল্পনা নেই,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

প্রেমিক নিয়ে থাইল্যান্ড ঘুরে এলেন এই নায়িকা বিয়ের পরিকল্পনা নেই,

ইনস্টাগ্রামে দারুণ সরব কলকাতার অভিনেত্রী সন্দীপ্তা। কাজের খবর জানাতে এ মাধ্যম যেমন ব্যবহার করেন, তেমনি ব্যক্তিগত নানা মুহূর্ত এ প্ল্যাটফর্মে শেয়ার করে থাকেন তিনি। সম্প্রতি থাইল্যান্ড ট্যুরের স্থিরচিত্র ও ভিডিও পোস্ট...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ • সন্ধ্যা ০৭:০২
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৭১ বার পঠিত

গত বছরের মাঝামাঝি সময়ে  এক সাক্ষাৎকারে সন্দীপ্তা জানান—‘এক বন্ধুর মিউজিক ভিডিও প্রকাশনা অনুষ্ঠানে গিয়ে সৌম্যর সঙ্গে দেখা হয়। এটি প্রায় বছরখানেক আগের ঘটনা। প্রথমে বন্ধুত্ব, পরে প্রেম। আমি ও সৌম্য গত কয়েক মাস ধরে সম্পর্কে রয়েছি।’

বিয়ে কবে করছেন? এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেছিলেন—‘সেটা এখনো ঠিক করিনি। তবে বিয়ের পরিকল্পনা করলে সবাইকে বলেই করব।’

সন্দীপ্তাকে এ নামেই ডাকেন সৌম্য। টলিপাড়ায় এই নামেই বেশি পরিচিত এই নায়িকা। সন্দীপ্তা বলেন, ‘‘মা খুব খুশি। ‘সন্দীপ্তা’ নামটা তো মা-ই দিয়েছিল। তাই কাউকে স্পষ্টভাবে ‘সন্দীপ্তা’ বলে ডাকতে দেখলে মা আনন্দ পান। আমিও ওকে সৌম্য বলেই ডাকি।’’

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের চিফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত সন্দীপ্তার প্রেমিক সৌম্য মুখার্জি। ‘দ্য একেন’ সিনেমার সৃজনশীল প্রযোজকও ছিলেন তিনি।

স্টার জলসায় প্রচারিত ‘দুর্গা’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন সন্দীপ্তা। তারপর ‘টাপুর টুপুর’ ধারাবাহিকে অভিনয় করেন। ২০১৪ সালে ‘তুমি আসবে বলে’ ধারাবাহিকে নন্দিনী চরিত্রে অভিনয় করে আলোচনায় উঠে আসেন।

২০১৯ সালে ‘আস্তে লেডিজ’ ওয়েব সিরিজে অভিনয় করেন সন্দীপ্তা। এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন। তারপর ‘মার্ডার ইন দ্য হিলস’, ‘বন্ধন’সহ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করেন। ২০২১ সালে ‘একান্নবর্তী’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে সন্দীপ্তার।

tag ট্যাগ: #111