calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / দক্ষিণ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজধানীতে ঢাকা মহানগর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

দক্ষিণ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজধানীতে ঢাকা মহানগর

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ • বিকাল ০৩:২৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৯৯ বার পঠিত

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আওয়ামী সরকারের দুঃশাসনের কবলে পড়ে বাংলাদেশের জনগণ এক দুর্যোগপুর্ণ ক্রান্তিকাল অতিবাহিত করছে। অবৈধভাবে ক্ষমতা দখলকারী এই সরকার বাংলাদেশকে আজ সারাবিশ্বের প্রতিপক্ষ হিসেবে দাড় করিয়ে দিয়েছে। বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি ঝুঁকিপুর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আওয়ামী সরকার আপরাধ করতে করতে আজ এমন অবস্থায় পৌছে গেছে যে, এখন নিজেরা বাঁচার জন্য দেশের ১৮ কোটি মানুষকে বিপদে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা রক্ত দেব, জীবন দেব তবুও এদেশকে নিয়ে কোন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিবোনা। আমাদের নেতৃবৃন্দ ফাঁসীর মঞ্চে জীবন দিয়েছেন, আমরা হামলা-মামলা, গুম-খুন মুকাবেলা করেছি, আমরা কোন রক্তচক্ষুকে ভয় পায়না। আমাদের পুলিশ দিয়ে, ছাত্রলীগ যুবলীগসহ আওয়ামী সন্ত্রাসী বাহিনী দিয়ে স্তব্ধ করা যাবেনা। আগামীতে যদি এই সরকার মুক্তিকামী জনগণের উপর আর কোন অন্যায় আক্রমণ চালায় তাহলে রাজপথেই তা প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। যারা মনে করেন পুলিশ দিয়ে, পেটুয়া বাহিনী দিয়ে গুলি করে আমাদেরকে দমন করবেন তাদেরকে বলতে চাই, আপনাদের গুলি বুকে ধারণ করেই এদেশের মানুষকে মুক্ত করবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, শেখ মুজিবের সময় আওয়ামী লীগ কম্বল চোর হিসেবে পরিচিতি পেয়েছিলো আর আজ শেখ হাসিনার সময় ভোট চোর হিসেবে সারাবিশ্বের কাছে পরিচিতি পেয়েছে। আওয়ামী লীগ মানেই ধর্ষকদের সংগঠন, আওয়ামী লীগ মানেই গুম-খুন ও দেশ বিক্রির সংগঠন, আওয়ামী লীগ মানেই আধিপত্যবাদের কড়াল গ্রাসে আমার সোনার বাংলাদেশ। ফলে এই বাংলাদেশে আওয়ামী লীগের আর কোন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবেনা। তিনি ক্ষমতাসীন সরকারের প্রধানকে উদ্দেশ্য করে বলেন, নির্লজ্জের মতো আমেরিকায় অবস্থান না করে দেশে এসে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় রাজপথের সংগ্রামের মাধ্যমেই এদেশের জনগণ আপনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করবে, তখন আর পালাবার পথ খুঁজে পাবেন না।

তিনি আরও বলেন, এই সরকার জনগণের আন্দোলনে ভীত হয়ে তা প্রতিহত করতেই মুলত জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ ও আলেম ওলামাদের বন্দী করে রেখেছে। আমরা আজকের সমাবেশ থেকে অবিলম্বে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, মাওলানা রফিকুল ইসলাম খান, মু. সেলিম উদ্দিন, শাহজাহান চৌধুরী সহ সকল শীর্ষ নেতৃবৃন্দ ও আলেম ওলামাদের মুক্তির দাবী জানাচ্ছি। নতুবা দেশবাসী রাজপথের দুর্বার আন্দোলনের মাধ্যমেই তাদেরকে মুক্ত করে আনবে ইনশাআল্লাহ। তিনি দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ঢাকাবাসী সহ সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসে ভুমিকা পালনের উদাত্ত আহ্বান জানান।

tag ট্যাগ: #111