calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তার পদত্যাগ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তার পদত্যাগ

শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা জেনারেল মার্ক মিলে শুক্রবার পদত্যাগ করেছেন। দেশে ও বিদেশে নানা ফ্রন্টে তুমুল কোলাহলপূর্ণ অতিবাহিত করে তিনি তার দীর্ঘ ক্যারিয়ারের সমাপ্তি টানলেন। শুক্রবার জয়েন্ট বেজ মায়ের-হেন্ডারসন হলে তার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ • বিকাল ০৩:৩৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০১ বার পঠিত

জেনারেল মিলে তার চার দশকের দায়িত্ব পালনের সময় বিদেশে অগণিত গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তবে ২০১৯ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তাকে সর্বোচ্চ পদে নিয়োগ করেন, তখন তিনি সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েন। তিনি ওই সময় থেকে সরাসরি হোয়াইট হাউসে রিপোর্টিং করতেন।

ওই পদে চার বছর মেয়াদকালটির (২০২১ সালে জো বাইডেনের অধীনেও অব্যাহত থাকে) সময় তিনি আফগানিস্তান থেকে মার্কিন সৈন্যদের বিশৃঙ্খলাপূর্ণ বিদায়ের আয়োজন করেন, সিরিয়ায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযান পরিচালনা করেন, রাশিয়ার অভিযানের মুখে ইউক্রেনকে সামরিক সহায়তা করেন।

গত মাসে মিলে বলেছিলেন, চেয়ারম্যান হিসেবে তিনি একটির পর আরেকটি সঙ্কটের মধ্য দিয়ে গেছেন।

মিলের স্থলাভিষিক্ত ব্রাউন ১৯৮৪ সালে বিমান বাহিনীর অফিসার হিসেবে কমিশন লাভ করেন। তার ৩,০০০ ফ্লাইট আওয়ারের অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে ১৩০ ঘণ্টা ছিল যুদ্ধে। 'সিকিউ' হিসেবে পরিচিত ব্রাউন একবার ফ্লোরিডায় প্রশিক্ষণের সময় এফ-১৬ বিমান থেকে লাফিয়ে পড়েও বেঁচে গিয়েছিলেন।

ব্রাউন ২০২০ সালে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের খুনের পর আবেগময় এক ভিডিও রেকর্ড করেছিলেন। তাতে তিনি আমেরিকান সামরিক বাহিনীতে বৈষম্যসহ নানা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন।

তিনি জানান, 'ত্রুটিমুক্ত দায়িত্ব পালন' করার জন্য তিনি চাপ অনুভব করেন। আর যারা তার বর্ণের কারণে তাকে বাহিনীতে চায় না, তাদের ভুল প্রমাণ করার জন্য তাকে 'দ্বিগুণ পরিশ্রম' করতে হয়।

সূত্র : আরব নিউজ

tag ট্যাগ: #111