calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অপরাধ / মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলায় মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার হয়েছেন মর্জিনা খাতুন (৩৫)। তিনি...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: রবিবার, ১ অক্টোবর ২০২৩ • দুপুর ০১:৩৩
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১০০ বার পঠিত

তিনি আরো বলেন, ‘অভিযুক্ত এ ঘটনার পর পালিয়েছেন। আমরা তাকে আটক করতে অভিযান চালাচ্ছি, পরে বিস্তারিত জানাব।’

নিহতের বোনের ছেলে হোসেইন বলেন, সন্ধ্যায় সমিতির লোনের কিস্তির টাকা দেয়া নিয়ে নানার সাথে খালার বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে রাত দেড়টার দিকে ঘরের দরজার শিকল খুলে ঘুমন্ত অবস্থায় মর্জিনা খালাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে বাড়ির মধ্যে একটি গর্তের মধ্যে ফেলে রাখে নানা।

তিনি বলেন, এ সময় খালার চিৎকারে তার মেয়ে রেকসোনা ছুটে আসলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে আমার নানা। পরে দু’জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খালাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান বলেন, মৃত অবস্থায় মর্জিনাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া রেকসোনার দুই হাতে অস্ত্রের আঘাতে জখম হয়েছে। ক্ষতস্থানে সেলাই দেয়া হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।

সূত্র : ইউএনবি

tag ট্যাগ: #111