calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন মেদভেদেভ ইসরাইলে হামাসের হামলা,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন মেদভেদেভ ইসরাইলে হামাসের হামলা,

গত কয়েক দশকের মধ্যে ইসরাইলে সবচেয়ে বড় হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। বলা হচ্ছে— বিগত ৭৫ বছরে এমন হামলা দেখেনি ইসরাইল। ফিলিস্তিনিদের ওপর দীর্ঘদিনের দমন-পীড়ন ও দখলদারিত্বের জেরে শনিবার হাজারের বেশি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৮ অক্টোবর ২০২৩ • দুপুর ০১:৩৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৯৩ বার পঠিত

বিষয়টি নিয়ে কথা বলেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তিনি মনে করছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ব্যর্থতার কারণেই ইসরাইলে হামাসের এ হামলা।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মেদভেদেভ রাশিয়ার বর্তমান নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যান। তিনি ২০০৮-২০১২ সালের রাশিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সমালোচনা করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

শনিবার হামাস ও ইসরাইলি সামরিক বাহিনীর লড়াই নিয়ে মুখ খুলেছেন মেদভেদেভ। এ পরিস্থিতির জন্য মূলত যুক্তরাষ্ট্রের নীতিকেই একতরফাভাবে দায়ী করেছেন তিনি।

মেদভেদেভ বলেন, ‘ইসরাইল ও ফিলিস্তিনের সংঘাত গত কয়েক যুগ ধরে চলমান। এর আসল খেলোয়াড় যুক্তরাষ্ট্র। ফিলিস্তিন-ইসরাইলের পরিস্থিতি কার্যকরভাবে সমাধান না করার পরিবর্তে নির্বোধের মতো তারা আমাদের দেশে ঢুকে পড়ছে। সেই সঙ্গে নব্য-নাৎসিদের সর্বশক্তি দিয়ে সহায়তা করে যাচ্ছে দেশটি। দুজন ঘনিষ্ঠ মানুষকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে তারা।’

এদিকে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার ঘটনায় ইসরাইলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তিনি বলেছেন, ইসরাইলের প্রশাসনকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত ওয়াশিংটন।

এর আগে শনিবার (৭ অক্টোবর) আকাশ, স্থল ও জলপথ থেকে ইসরাইলে অন্তত পাঁচ হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে হামাস। এর জবাব পালটা হামলা চালাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী। অবরুদ্ধ গাজায় অবস্থানরত হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে তারা। দুপক্ষের পালটাপালটি হামলায় ইসরাইল ও ফিলিস্তিনের কমপক্ষে চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

tag ট্যাগ: #111