calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / বলিউড অভিনেত্রী নুসরাত ভয় ও আতঙ্ক নিয়ে ইসরাইল থেকে দেশে ফিরেছেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

বলিউড অভিনেত্রী নুসরাত ভয় ও আতঙ্ক নিয়ে ইসরাইল থেকে দেশে ফিরেছেন

অবশেষে নুসরাত ভারুচা ইসরাইল থেকে নিজের দেশ ভারতে ফিরলেন। একটি ভিডিও টুইটারে প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নাল।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৯ অক্টোবর ২০২৩ • সকাল ১০:০৪
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৫৯ বার পঠিত

রোববার বিকাল ৩টার দিকে মুম্বাই বিমানবন্দর থেকে বের হন এই অভিনেত্রী। 

ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর থেকে বের হচ্ছেন নুসরাত ভারুচা। তার চোখ-মুখে ভয় আর আতঙ্কের ছাপ। যদিও তিনি ইসরায়েলে কোথায় কিভাবে ছিলেন। আর কিভাবে দেশে ফিরলেন সে বিষয়ে কিছুই বলেন।

বিমানবন্দরে নুসরাতকে দেখে এগিয়ে যান সংবাদকর্মীরা। কিন্তু এ সময় তেমন কোনো কথা বলেননি তিনি। নিজের গাড়িতে উঠার আগে এ অভিনেত্রী বলেন,  ‘আমাকে কিছুটা সময় দিন।’ তারপরই নিজের গাড়িতে উঠে বিমানবন্দর ত্যাগ করেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গত ৭ অক্টোবর ইসরাইলে যান অভিনেত্রী নুসরাত ভারুচা। শনিবার সকালে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরাইলে ব্যাপক রকেট হামলা চালায়। ইসরাইল পালটা হামলা চালানো শুরু করে ফিলিস্তিনের গাজায়। এ পরিস্থিতিতে ইসরাইলে আটকা পড়েন নুসরাত ভারুচা।

tag ট্যাগ: #111