calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / সারা বাংলা / জেসমিন বেতনের আশায় গিয়ে লাশ হয়ে ফিরলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

জেসমিন বেতনের আশায় গিয়ে লাশ হয়ে ফিরলেন

টানাটানির সংসার। স্বামী দিনমজুর। অভাবের সংসারে নতুন অতিথি আসায় তিন মাস আগে গার্মেন্টসে চাকরি নেন জেসমিন আক্তার। গত মাসের বেতনের টাকা নিতে বুধবার কর্মস্থলের উদ্দেশে রওনা হন জেসমিন। কিন্তু পৌঁছাতে পারেননি কারখানায়। পথে...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ১১ অক্টোবর ২০২৩ • দুপুর ০১:০৩
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১১২ বার পঠিত

জানা যায়, ছয় মাস বয়সী রোজা মনি নামে একটি কন্যা সন্তান রয়েছে এ দম্পতির। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে গার্মেন্টসে কাজ নেন জেসমিন। গত মাসের বেতনের টাকা নিতে বুধবার সকালে মেয়েকে দাদি হালিমা খাতুনের কাছে রেখে কারখানায় যাচ্ছিলেন তিনি। 

নিহতের স্বামী মাহমুদুল হাসান বলেন, ‘আজকে ফজরের আজানের সময় আমারে তুলে দেয়। আমি ওরে বলছিলাম আইজকা কারখানাত যাওনের দরকার নাই। আজকে বেতন দিতে পারে এই কথা কইয়া সে বাড়ি থেকে বের হইলো। কইছিল বিকেল ৫টার মধ্যে আইয়া পড়ব। কিন্তু ও আইল লাশ অইয়া। আমার মাইয়্যাডার অহন কি অইব।’ 

নিহতের বাবা আতিকুল ইসলাম মেয়ের মরদেহ নিয়ে ত্রিশাল থানা চত্বরে আহাজারি করছিলেন। মেয়ের এমন মৃত্যুতে তিনি পাগলপ্রায়।

tag ট্যাগ: #111