calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / ইসরায়েলি দূতাবাসের কর্মীর ওপর হামলা বেইজিংয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইসরায়েলি দূতাবাসের কর্মীর ওপর হামলা বেইজিংয়ে

চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের এক কর্মীর ওপর হামলা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এপি’র। এক ভিডিওতে দেখা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ • দুপুর ১২:০৫
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৮৪ বার পঠিত

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার (১৩ অক্টোবর) বেইজিংয়ে ইসরায়েলি দূতাবাসের একজন ইসরায়েলি কর্মীকে আক্রমণ করা হয়েছে। তবে রাজধানীতে অবস্থিত ওই দূতাবাসের কম্পাউন্ডে হামলাটি ঘটেনি বলে উল্লেখ করে মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলায় আহত কর্মীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে। হামলার উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, হামাস ইসরায়েলি ও ইহুদিদের ওপর আক্রমণ করতে শুক্রবার বিশ্বব্যাপী তাদের সমর্থকদের ‘ক্রোধ দিবস’ পালন করার আহ্বান জানিয়েছে। বিভিন্ন দেশে প্রতিবাদের ঘটনা ঘটবে, যা হিংসাত্মক হতে পারে বলে ধরে নেওয়া যুক্তিসঙ্গত বলে সতর্ক করা হয়েছে।

tag ট্যাগ: #111