calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অর্থনীতি / সর্বনিম্ন হার বাড়ছে কলমানির
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

সর্বনিম্ন হার বাড়ছে কলমানির

ব্যাংকগুলোতে নগদ অর্থের চাহিদা বাড়ার কারণে এক দিনের জন্য ধার বা কলমানির সুদের হার সর্বোচ্চ সাড়ে ৮ শতাংশে ওঠেছে। একই সঙ্গে সর্বনিম্ন হার ওঠেছে পৌনে ৭ শতাংশে। গড় হার ৭ দশমিক ৬২ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশনার...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ • সকাল ১০:২৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭১ বার পঠিত

এদিকে ব্যাংকগুলোর ধারের স্বল্পমেয়াদি উপকরণের সুদের হার সর্বোচ্চ ১০ শতাংশ রয়েছে। এসব উপকরণে সর্বোচ্চ ও সর্বনিম্ন সুদ হার একই। মঙ্গলবার ব্যাংকগুলোতে কলমানি ও স্বল্প মেয়াদি ধার মিলিয়ে লেনদেন হয়েছে ৪ হাজার ৩৭ কোটি টাকা। এর মধ্যে কলমানিতে লেনদেন হয়েছে ৩ হাজার ২৫১ কোটি টাকা। স্বল্পমেয়াদি নোটিশে সুদ ১০ শতাংশ সুদের ধার করা হয়েছে ৫২ কোটি টাকা। এর বাইরে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে বিশেষ তারল্য সহায়তার আওতায় আরও বেশি পরিমাণ অর্থ ধার নিচ্ছে। প্রতিদিনই ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে তারল্য সহায়তা নিচ্ছে।

ব্যাংকগুলোতে ডলারের দামও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের (বাফেদা) বেঁধে দেওয়া সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে। সব ব্যাংকই আমদানিতে ১১০ টাকা ৫০ পয়সা করে বিক্রি করছে। গত মাসের শেষ দিকে ডলারের নতুন দাম কার্যকর হওয়ার ২/৩ দিনের মধ্যেই সর্বোচ্চ পর্যায়ে গেছে দাম। এদিকে রেমিট্যান্সের ডলার ব্যাংকগুলো বাফেদার বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে কিনছে। রেমিট্যান্সের দর বেঁধে দেওয়া হয়েছে সর্বোচ্চ ১১০ টাকা। কিন্তু অনেক ব্যাংক সর্বোচ্চ ১১৬ টাকা দামেও রেমিট্যান্স কিনছে। বেশির ভাগ ব্যাংকই ১১৩ থেকে ১১৪ টাকা করে রেমিট্যান্স কিনছে।

এদিকে নগদ ডলারের দাম বেড়ে সর্বোচ্চ ১১৪ টাকায় ওঠেছে। একটি বেসরকারি ব্যাংক ওই দামে নগদ ডলার বিক্রি করছে। অন্য ব্যাংকগুলোর বেশিরভাগই ১১২ থেকে ১১৩ টাকা করে নগদ ডলার বিক্রি করছে। তবে ব্যাংকে চাহিদা অনুযায়ী নগদ ডলার মিলছে না। খোলা বাজারে ডলারের দাম অপরিবর্তিত রয়েছে। সোমবারের মতো মঙ্গলবারও প্রতি ডলার গড়ে ১১৮ টাকা ৫০ পয়সা থেকে ১১৯ টাকা ৫০ পয়সা দরে বিক্রি হচ্ছে। কোথাও কোথাও ১২০ টাকা বা এর চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।

tag ট্যাগ: #111