calendar_today রবিবার, ২৩ কার্তিক ১৪৩৩ • ৮ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্র ফের কঠোর অবস্থানে ইরান ইস্যুতে ◆ অনেক সমবায় সমিতি দুর্নীতি আর অনিয়মে নষ্ট হয়ে গেছে : প্রেসিডেন্ট ◆ এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ ◆ ‘৭ নভেম্বরের চেতনার ফলেই সফল হয়েছে জুলাই গণঅভ্যুত্থান’: রুহুল কবির রিজভী ◆ ২৬ বছর পর পরিবর্তন: খাগড়াছড়ি জেলা জামায়াতের নতুন আমির ◆ জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিন সদস্যসহ নিহত ৪ ◆ গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান ◆ তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ ◆ মতলব দক্ষিণে ১৫ মামলার আসামি ‘মেজর ডালিম’সহ গ্রেপ্তার ৬ ◆ ‘বাংলাদেশকে আর তাঁবেদার রাষ্ট্র হতে দেব না’: ৭ নভেম্বরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ◆ ইয়েমেনে জনাকীর্ণ বাজারে বিমান হামলা: নিহত অন্তত ৩০, পাল্টাপাল্টি দোষারোপ ◆ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
home হোম / সারা বাংলা / নয়া দিগন্তে উৎসব মুখর পরিবেশ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

নয়া দিগন্তে উৎসব মুখর পরিবেশ

দৈনিক নয়া দিগন্তের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। সকাল থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভালোবাসায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ • সকাল ১০:১৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৮ মিনিট পড়ার সময়
visibility ৪৪ বার পঠিত

বেলা ১১টায় নয়া দিগন্তের সাংবাদিক বেলায়েত হোসাইনের কণ্ঠে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

অনুষ্ঠানে সূচনা বক্তৃতা করেন নয়া দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক সালাহউদ্দিন বাবর।

এছাড়া উপস্থিত ছিলেন দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান শিব্বির মাহমুদ, মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহম্মদ ইবরাহিম, মাহমুদুর রহমান মান্না, সাবেক ভিপি নুরুল হক নুর, এনবিআরের সাবেক চেয়ারম্যান ও লেখক ড. মোহাম্মদ আবদুল মজিদ; সাবেক জজ, সংবিধান, রাজনীতি ও অর্থনীতি বিশ্লেষক ইকতেদার আহমেদ; বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, দৈনিক নয়া দিগন্তের বার্তা সম্পাদক বাকের হোসেইন ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান শিব্বির মাহমুদের মেয়ে ব্যারিস্টার শারমিন তাবাস্সুম মাহমুদ।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়া দিগন্তকে ফুলেল শুভেচ্ছা জানান বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, সাবেক ডিইউজে সভাপতি কবি আব্দুল হাই শিকদার, বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, ডিইউজে সভাপতি মো: শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান।

এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইনসহ অন্য নেতারা।

ডিআরইউর শুভেচ্ছা বার্তা
দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটিতে কর্মরত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঈনুল আহসান।

এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়া দিগন্ত পরিবারকে এ শুভেচ্ছা জানান।

নেতৃবৃন্দ বলেন, নয়া দিগন্ত মুক্ত এবং স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকবৃন্দ পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন বলে নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেন।

সন্ধ্যায় শুভেচ্ছা জানাতে এসেছিলেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শুভেচ্ছা বাণী

নয়া দিগন্ত পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুভেচ্ছাবানীতে তিনি বলেন, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তায়া’লার। আজ ২৫ অক্টোবর দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী। এমনি এক সংকটময় মুহূর্তে দৈনিক নয়াদিগন্ত তার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে যখন দেশে এক একদলীয় ফ্যাসিবাদী বাকশালি শাসন চলছে। দেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, চিকিৎসার অধিকার, স্বাধীনভাবে কথা বলা ও চলার অধিকারসহ গণতান্ত্রিক মৌলিক মানবাধিকার থেকে দেশবাসী বঞ্চিত। এমনি এক শাসরুদ্ধকর অবস্থায়ও দৈনিক নয়া দিগন্ত সীমিত পরিসরে হলেও দেশের মানুষের সকল অধিকার এবং দেশের সার্বিক মুক্তি ও কল্যানের জন্য সাহসী ভূমিকা পালন করেই যাচ্ছে। আমি অধিকার বঞ্চিত, নির্যাতীত, নিপীড়িত জনগণের পক্ষে দৈনিক নয়া দিগন্তের এ আপসহীন ভূমিকার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আগামী দিনগুলোতেও তাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

সম্মানিত সম্পাদক ও সাংবাদিকবৃন্ধ এবং ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তাদের সবাইকে ও সম্মানিত পাঠক-পাঠিকাবৃন্দ এবং গ্রাহকবৃন্দকে আমি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং তাদের সকলের সর্বিক কল্যানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ হাফেজ।

tag ট্যাগ: #111