নিহত ব্যক্তিরা হলেন—ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২৩) এবং তাঁদের আট মাস বয়সী মেয়ে রিফা. এ ছাড়া দুর্ঘটনায় প্রাণ হারানো অপর ব্যক্তি শওকত হাসান লিখন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেলান্দহ থেকে জামালপুরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি অটোরিকশা. পথে পেছন দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়. একই সময়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলও ট্রাকটির চাপায় পড়ে. এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত অন্যান্য ব্যক্তিদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শওকত হাসান লিখন মারা যান।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে. এ ঘটনায় জড়িত ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।