সারাদেশ থেকে আসা হাজার হাজার গ্রাম পুলিশ সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্যারেড গ্রাউন্ড এলাকা উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও তৃণমূলের সার্বিক নিরাপত্তায় গ্রাম পুলিশ বাহিনীর অসামান্য অবদানের কথা তুলে ধরে মহাসমাবেশে ভাষণ দেন মাননীয় প্রধানমন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "গ্রাম পুলিশ আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী ব্যবস্থার একেবারেই প্রাথমিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি। গ্রামের মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সরকারি সেবা বাস্তবায়নে এই বাহিনীর ভূমিকা অপরিসীম। তিনি গ্রাম পুলিশ সদস্যদের জীবনযাত্রার মানোন্নয়ন, ভাতা বৃদ্ধি এবং তাদের পেশাগত সুযোগ-সুবিধা আধুনিকায়নে সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
মহাসমাবেশে গ্রাম পুলিশের বিশেষ মার্চপাস্ট ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান সালাম গ্রহণ করেন। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।