calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / তালেবান নারীদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণ বন্ধ করল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

তালেবান নারীদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণ বন্ধ করল

বুধবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে এখন আর কোনো নারী শিক্ষাগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছে বর্তমান শাসনভার গ্রহণ করা তালেবান।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ • দুপুর ১২:১০
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৯ বার পঠিত


আফগান বিশ্ববিদ্যালয়ে নারীদের প্রবেশাধিকার বন্ধ করেছে তালেবান সরকার। ইতোমধ্যে সেগুলোতে নারী শিক্ষা কার্যক্রম নিষিদ্ধ করে চিঠি ইস্যু করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

গত বছর ১৫ আগস্ট আশরাফ গনিকে হটিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে তালেবান। এসেই হাইস্কুলে মেয়েদের শিক্ষা নিষিদ্ধ করে তারা। এবার বন্ধ করল নারীদের উচ্চশিক্ষা।

তিন মাস আগে আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়। অবশ্য তাতে অংশ নেওয়ার সুযোগ পান নারীরা। তবে সেই সময় তালেবান জানায়, উদ্ভিদবিদ্যা, ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, কৃষি বিষয় ও সাংবাদিকতায় উচ্চশিক্ষা নিতে পারবেন না তারা।

দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পরই বিশ্ববিদ্যালয়ে নারী ও পুরুষদের আলাদ শ্রেণিকক্ষের ব্যবস্থা করে তালেবান। এ ছাড়া নারী শিক্ষার্থীদের কেবল নারী শিক্ষকরা পাঠদান দিতে পারবেন বলে নিয়ম জারি করে তারা।

তবে বিশ্ববিদ্যালয়ে নারীদের প্রবেশ ও শিক্ষা কার্যক্রম নিষিদ্ধ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, নারী শক্তিকে ভয় পায় তালেবান। তাদের উজ্জ্বল ভবিষ্যতের সঙ্গে সংযোগ তৈরিকারী সেতু ধ্বংস করে দিয়েছে তারা।

tag ট্যাগ: #222