calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / বিজয় অতিসন্নিকটে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে,: রিজভী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

বিজয় অতিসন্নিকটে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে,: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আন্দোলন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। জনগণের বিজয় অতি সন্নিকটে। বুধবার সকালে অবরোধের সমর্থনে করা মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ • সকাল ১১:০০
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৪২ বার পঠিত

একদফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত পঞ্চম দফা সর্বাত্মক অবরোধের প্রথম দিনে আজ। এ উপলক্ষ্যে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

এর অংশ হিসেবে সকালে রুহুল কবির রিজভীর নেতৃত্বে শাহবাগ ও পল্টন এলাকায় পিকেটিং ও সড়ক অবরোধ করা হয়। সকাল সাড়ে ৬টায় শাহবাগ থেকে শেরাটন সড়কে রিজভী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে  বিক্ষোভ মিছিল করেন। 

রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ
রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ

এ সময় মিছিলে আরও অংশ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর নিলুফার ইয়াসমিন, ছাত্রদল নেতা ডাক্তার আউয়াল, যুবদল নেতা সোহেল আহমেদ, ছাত্রদলের ডাক্তার লোহানি, সুমাইয়া, উর্মি, মহিউদ্দিন মাহি, ডা. সাব্বির, ডা. প্রতীক, ডা. মমি, ডা. জিসান, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইমন, ঢাবি বিজয় একাত্তর হলের জিএস বিএম কাওসার, মহানগর ছাত্রদল নেতা আমান, মিরাজ, আসাদ, সিয়াম, আইএইচটি সাবেক সদস্য সচিব রাফসান হোসেন, বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী কাওসার, শেকৃবি সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, এটিআই আহ্বায়ক জলিলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
 
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে রিজভী আহমেদ বলেন, অবৈধ সরকার ও নির্বাচন কমিশন আরেকটি পাতানো নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে। সেজন্য নানা কার্যকলাপ শুরু করেছে। কিন্তু বাংলাদেশের জনগণ আর কোনো প্রহসন মেনে নেবে না।
 
তিনি সরকারের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পদত্যাগ করা ছাড়া আপনাদের হাতে আর কোনো অপশন নেই।  

বিএনপির এ সিনিয়র নেতা বলেন, টালবাহানা না করে অবিলম্বে পদত্যাগ করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। আর কোনো ভোট ডাকাতির নির্বাচন বা বিনা ভোটের নির্বাচন বাংলাদেশের জনগণ হতে দেবে না।

তিনি আরও বলেন, বিএনপির আন্দোলন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। জনগণের বিজয় অতি সন্নিকটে।

পরে সকাল সোয়া ৭টার দিকে মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল বের করেন রুহুল কবির রিজভী। মিছিলটা পল্টনে গিয়ে শেষ হয়। 

এ সময় মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, কেন্দ্রীয় নেত্রী এডভোকেট রুনা, পিয়ারা মোস্তফা, পান্না ইয়াসমিন, জাকিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

tag ট্যাগ: #111