calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / ইসরাইলেররাষ্ট্রদূত প্রত্যাহার নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান দ. আফ্রিকার,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইসরাইলেররাষ্ট্রদূত প্রত্যাহার নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান দ. আফ্রিকার,

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে আন্তর্জাতিক ফৌজদারি আইন লংঘনের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। গতকাল...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ • সন্ধ্যা ০৭:১১
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০৯ বার পঠিত

রাশিয়ার মিত্র ও ব্রিকস সদস্য দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই ইসরাইল থেকে তার রাষ্ট্রদূত এবং কূটনৈতিক কর্মীদের প্রত্যাহার করে এনেছে। দেশটির সরকার একাধিকবার গাজায় ইসরাইলি অভিযানকে ‘গণহত্যা’ হিসাবে আখ্যায়িত করেছে। সোমবার রাতে এ নিয়ে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক মন্তব্যের পটভূমিতে দেশটিতে থাকা ইসরাইলের রাষ্ট্রদূতকে জেরুজালেমে পরামর্শের জন্য ডাকা হয়েছে।


গাজায় ইসরাইলের বর্বরতা প্রসঙ্গে এনৎশাভেনি বলেন, বিশ্ব কেবল দাঁড়িয়ে থাকতে পারে না এবং তাকিয়ে তাকিয়ে দেখতে পারে না। এই গণহত্যা বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়কে এখনই জেগে উঠতে হবে। তিনি আরও বলেন, নেদারল্যান্ডসের হেগে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত গত সপ্তাহে ইসরাইলের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার তদন্ত করতে’ আইসিসির কাছে একটি রেফারেল দায়ের করেছেন। দেশটির সঙ্গে আরও ছিল কমোরোস, জিবুতি, বলিভিয়া এবং বাংলাদেশ।

এনৎশাভেনি বলেন, বিশ্ব সমাজের বেশিরভাগ অংশ গাজায় এসব অপরাধযজ্ঞ প্রত্যক্ষ করছে।

বিশেষ করে গণহত্যার উস্কানি দিয়ে ইসরাইলি নেতাদের বক্তব্য কারো দৃষ্টি এড়ায়নি। কাজেই আমরা আশা করছি প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ ওইসব ইসরাইলি নেতার বিরুদ্ধে অবিলম্বে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। আন্তর্জাতিক আদালত তা করতে ব্যর্থ হলে তাকে বৈশ্বিক শাসনব্যবস্থার ব্যর্থতা বলে ধরে নেবে প্রিটোরিয়া।

tag ট্যাগ: #111