calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / পান্নুকে হত্যাচেষ্টার ষড়যন্ত্রে মার্কিন অভিযোগে চাপে দিল্লি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পান্নুকে হত্যাচেষ্টার ষড়যন্ত্রে মার্কিন অভিযোগে চাপে দিল্লি

যুক্তরাষ্ট্রের মাটিতে খালিস্তানপন্থি শিখ নেতা গুরপতওয়ন্ত সিং পান্নুকে হত্যাচেষ্টার ষড়যন্ত্রে ভারতীয় কর্মকর্তা জড়িত থাকার যে অভিযোগ উঠেছে, তা নিয়ে মুখ খুলেছে ভারত। বুধবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গুরুতর এ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ • দুপুর ০১:১২
history আপডেট: ২ বছর আগে
timer ৭ মিনিট পড়ার সময়
visibility ১২৯ বার পঠিত

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনা প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রনীতিতে ধাক্কা দেওয়ার মূল শক্তি হয়ে উঠতে পারে। ভারতের গণতন্ত্র নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে বাইডেন দেশটির নেতাদের চীন ও রাশিয়ার প্রভাবের বিরুদ্ধে শক্তি হিসেবে বিবেচনা করছেন। 

গত বুধবার নিখিল গুপ্তের বিরুদ্ধে নিউইয়র্কের ম্যানহাটানের আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়। এর পরই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ফলাও করে খবরটি প্রকাশ করতে থাকে। যুক্তরাষ্ট্রের অভিযোগকে গুরুতর হিসেবে দেখা হচ্ছে। কারণ, এর আগে কানাডার মাটিতে শিখ নেতা হারদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ড ঘটেছে। এ জন্য ভারতের গোয়েন্দাদের দোষারোপ করে আসছে কানাডা। এ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক এখন সর্বকালের তলানিতে ঠেকেছে। 

পান্নু একজন খালিস্তানপন্থি মার্কিন আইনজীবী। তাঁর জন্মস্থান ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরের কাছাকাছি এলাকায় হলেও দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে থাকেন। তাঁকে প্রায়ই কানাডায় স্বাধীন খালিস্তানের দাবিতে অনুষ্ঠান ও বিক্ষোভে দেখা যায়। তাঁকে ভারতের বাইরে খালিস্তানপন্থি শিখদের সবচেয়ে প্রভাবশালী নেতা মনে করা হয়। পান্নু ‘শিখস ফর জাস্টিস’ নামে সংগঠনের নেতা। এটি স্বাধীন শিখরাষ্ট্র খালিস্তান গঠনে প্রচারণা চালায়। পান্নুকে ২০২০ সালে সন্ত্রাসী ঘোষণা করে ভারত।

দিল্লি ও অটোয়ার স্নায়ুযুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের অভিযোগ কার্যত চাপে ফেলেছে ভারতকে। গতকাল বৃহস্পতিবার এনডিটিভি জানায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগকে ‘উদ্বেগের বিষয়’ বলে বর্ণনা করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, মার্কিন আদালতে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। বলা হচ্ছে, তার সঙ্গে ভারতের একজন কর্মকর্তার যোগসাজশ আছে। বিষয়টি উদ্বেগজনক। ভারতের প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, তারা যুক্তরাষ্ট্রকে বলেছেন, এটা তাদের সরকারের নীতির পরিপন্থি। 

যুক্তরাষ্ট্রের দাবি, নিউইয়র্কে তারা শিখ নেতা পান্নুকে হত্যাচেষ্টার সম্ভাব্য ষড়যন্ত্র নস্যাৎ করেছে। নিখিল গুপ্ত ভারত সরকারের এক কর্মকর্তার নির্দেশে এ পরিকল্পনা করেছিলেন। গত জুনে নিখিল চেক রিপাবলিকে গ্রেপ্তার হন। পরে বন্দি প্রত্যর্পণের মাধ্যমে তাকে যুক্তরাষ্ট্রে আনা হয়। তিনি ভারতের এক সরকারি কর্মকর্তার নির্দেশে এটা করছিলেন বলে আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনার প্রতিক্রিয়ায় শিখ নেতা পান্নু বলেন, নিখিলকে অভিযুক্ত করার মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিযুক্ত করা হয়েছে। তাঁকে হত্যার ষড়যন্ত্রে ভারতের সরকার জড়িত।

বিবিসি জানায়, নিখিল আন্তর্জাতিক মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তাকে ওই ভারতীয় কর্মকর্তা বলেছিলেন, সম্ভাব্য হত্যাকাণ্ড সংঘটিত করতে যুক্তরাষ্ট্রে তিনি যেন একজন সহযোগীকে খুঁজে বের করেন। এজন্য নিউইয়র্কে নিখিল ভাড়াটে খুনির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তাকে অগ্রিম অর্থও দিয়েছিলেন।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানায়, খালিস্তানপন্থি নেতাকে মার্কিন মুলুকে বসে হত্যার ষড়যন্ত্র করা নিয়ে সম্প্রতি ভারতকে সতর্কও করেছিল যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, যুক্তরাষ্ট্র অপরাধী-সন্ত্রাসীসহ কয়েকজনের বিষয়ে তাদের কিছু তথ্য দিয়েছে। এসব তথ্য তদন্ত করে দেখা হচ্ছে। 

গত জুনে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা  নিজ্জার হত্যার শিকার হন। তখন পান্নুকে হত্যার ষড়যন্ত্রের তথ্য মিত্র দেশগুলোকে জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

tag ট্যাগ: #1111