calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / বাংলাদেশ হাসিমুখে দিন শেষ করল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ হাসিমুখে দিন শেষ করল

বাংলাদেশ মাত্র ১৭২ রানে অলআউট হওয়ায় যাদের মন খারাপ হয়েছিল, তাদের আর গোমড়ামুখে থাকার কারণ নেই। কেননা এবার চোখে সর্ষেফুল দেখছে কিউইরা। মিরাজ-তাইজুলের তোপে বিপর্যস্ত তারাও। রান ৫০ ছোঁয়ার আগেই নিউজিল্যান্ড হারিয়ে ফেলে ৫...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ • সন্ধ্যা ০৬:১৯
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪২ বার পঠিত

ব্যাটিং ব্যর্থতা চোখ রাঙালেও দুর্দান্ত বোলিংয়ে তা পুষিয়ে দিয়েছেন তাইজুল-মিরাজরা। প্রথম ইনিংসে ভয়াবহ ব্যাটিং ধসে পড়লেও এখনো চালকের আসনে বাংলাদেশ। আলো স্বল্পতায় খেলা বন্ধ হবার আগে মেরুদণ্ড ভেঙে দিয়েছে কিউইদের।

ষষ্ঠ ওভারে নিউজিল্যান্ডের ইনিংসে প্রথম আঘাত আনেন মেহেদী মিরাজ। ২০ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ডেভন কনওয়েকে (১১) ফিরিয়ে। পরের ওভারে তাইজুল ফেরান টম লাথামকে। ৬.২ ওবারে ২২ রানে ২ উইকেট তুলে নেয় বাংলাদেশ।

৩০ রানের মাথায় হ্যানরি নিকোলসকেও ফেরান সিলেটের ম্যাচের সেরা তাইজুল ইসলাম। ব্যক্তিগত ১ রানে ফেরেন তিনি। সফরকারীদের চতুর্থ ও পঞ্চম উইকেট আসে মেহেদী মিরাজের হাত ধরে। ১২ তম ওভারে কেন উইলিয়ামসনকে ১৩ ও টম ব্লান্ডেলকে ০ রানে ফেরান তিনি। তাতেই আধিপত্য ফিরে পায় স্বাগতিকেরা।

tag ট্যাগ: #111