calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৭
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৭

ইউক্রেনের খারকিভ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত ১৭ আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি আবাসিক ভবন। মঙ্গলবার মধ্যরাতে ইউক্রেনের দ্বিতীয়...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪ • দুপুর ০১:১৩
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৪ বার পঠিত

তিনি বলেন, আহতদের মধ্যে দুই নারীর অবস্থা গুরুতর।

খারকিভের মেয়র ইহোর তেরেখভ বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র যেখানে আঘাত করেছে, সেখানে কোনো সামরিক অবকাঠামো নেই। এটি ছিল সাধারণ মানুষের বাসস্থান।

তিনি বলেন, ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০টি ভবর ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ পরিষ্কারে কাজ করছে। সেখানে প্রচুর ধ্বংসাবশেষ রয়েছে।

ইউক্রেনের ইমার্জেন্সি সার্ভিসেস জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র একটি তিনতলা ভবনে আঘাত হানে যেখানে আগে একটি চিকিৎসাকেন্দ্র ছিল।

খারকিভ ইউক্রেনের উত্তর-পূর্বে রাশিয়ার সীমান্ত থেকে মাত্র ৩০ কিমি (১৯ মাইল) দূরে অবস্থিত এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো দেশটিতে পূর্ণ-স্কেল আক্রমণ শুরু করার পর থেকে ঘন ঘন বোমাবর্ষণের শিকার হয়েছে।

খারকিভে হামলার বিষয়ে মস্কোর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের বিমান প্রতিরক্ষা খারকিভ থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) রাশিয়ার বেলগোরোড অঞ্চলে সাতটি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন ধ্বংস করেছে।

এই অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

tag ট্যাগ: #111