calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / তথ্য ও প্রযুক্তি / হোয়াটসঅ্যাপ কীভাবে হ্যাক হয় জেনে নিন ?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

হোয়াটসঅ্যাপ কীভাবে হ্যাক হয় জেনে নিন ?

সামাজিক যোগাযোগমাধ্যমে যতগুলো মাধ্যম রয়েছে, এর মধ্যে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বিশেষ করে এর নিরাপত্তাব্যবস্থার কারণে। প্ল্যাটফরমটি পরিচালনা করে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিকানা প্রতিষ্ঠান মেটা। এই প্ল্যাটফরম...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৪ • সকাল ০৯:২৩
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৬৩ বার পঠিত

যেহেতু হোয়াটসঅ্যাপের বার্তাগুলো ডিভাইসে সংরক্ষণ করা হয়। এমন পরিস্থিতিতে যে কেউ অন্য কোনো অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করছে আপনার পুরনো কথোপকথন পড়তে পারবে না। এ ছাড়া মনে রাখবেন যে, শুধু টেক্সটের উত্তর দিয়ে আপনাকে সহজে হ্যাক করা যাবে না।

তবে আপনি যত বেশি হ্যাকারদের সঙ্গে জড়িত থাকবেন। আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আশঙ্কা রয়েছে। হ্যাকাররা আপনাকে কোনো না কোনোভাবে প্রতারণা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা চায় আপনি যে কোনো লিংকে ক্লিক করুন, যাতে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়।

এ ছাড়া অনেকেই বেশি ফিচার্স পাওয়ার আশায় গোলাপি রঙের হোয়াটসঅ্যাপ লোগো অ্যাপটি ডাউনলোড করে থাকেন, যার ফলে তারা খুব সহজেই প্রতারিত হন হ্যাকারদের দ্বারা। অ্যানড্রয়েড মোবাইলে গুগল প্লে-স্টোর এবং অ্যাপলে অ্যাপ স্টোর ছাড়া হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা উচিত নয়।

হোয়াটসঅ্যাপ যেভাবে হ্যাক হয়

১. প্রতারণার মাধ্যমে ব্যবহারকারীদের কাছ থেকে যাচাইকরণ কোড নেওয়া।

২. স্পাইওয়্যার ব্যবহার করা।

৩. একটি লিংকের মাধ্যমে ম্যালওয়্যার পাঠানো। 

৪. আপনার ফোন বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্লোন করে।

tag ট্যাগ: #1111