calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / বিসিবি তামিমের বিষয়ে যে সিদ্ধান্ত নিল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বিসিবি তামিমের বিষয়ে যে সিদ্ধান্ত নিল

নাজমুল হোসেন শান্তের কাঁধে আগামী এক বছরের জন্য জাতীয় দলের নেতৃত্ব। এসেছেন নতুন নির্বাচক। নানা সমালোচনা আর বিতর্কে থাকা মিনহাজুল আবেদীন নান্নুকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়েছেন হাবিবুল বাশার সুমনও। চূড়ান্ত হয়েছে আগামী এক...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ • বিকাল ০৩:৫৬
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৬৮ বার পঠিত

বহুল প্রতীক্ষিত বিসিবি বোর্ড সভা শেষে নাজমুল হাসান পাপন বলেছেন, সহঅধিনায়ক আমরা সিরিজ বাই সিরিজ করতে চাচ্ছি। সমস্যা হচ্ছে, সবগুলোতে সব খেলোয়াড় থাকবে কিনা নিশ্চিত নই। একজন খেলোয়াড় সব ফরম্যাটে থাকবে কিনা নিশ্চিত না। কেউ টেস্ট বা ওয়ানডেতে থাকলে টি-টোয়েন্টিতে নাও থাকতে পারে। আবার ওয়ানডে বা টি-টোয়েন্টিতে থাকলে টেস্টে নাও থাকতে পারে। 

যদিও নিজের বক্তব্যের শেষদিকে এসে পাপন ঠিকই জানিয়েছেন, সহঅধিনায়ক পদের জন্য কে এগিয়ে, সেটাও অনেকটা নির্ধারিত, আমরা মোটামুটি নিশ্চিত করে ফেলেছি কে থাকবে তবে ওই নির্দিষ্ট সিরিজে কে থাকবে সেটার ওপর নির্ভর করে এটা পরিবর্তন হতে পারে। এজন্য আমরা সময় নিচ্ছি। সহঅধিনায়ক সামনেই ঘোষণা করা হবে।

এদিকে সহঅধিনায়ক ইস্যুর মতোই ঝুলে আছে তামিম ইকবাল প্রসঙ্গ। জাতীয় দলের এই ওপেনার নিজেই জানিয়েছিলেন বিপিএলের মধ্যেই জানা যাবে সব। 

অবশেষে সোমবার বোর্ড মিটিং শেষে পাপন জানালেন, তামিম খেলবেন কিনা এ প্রসঙ্গে এখনো চূড়ান্ত হয়নি কোনো কিছু। বিষয়টি এখনও সুতোয় ঝুলছে।

পাপন বলছিলেন, তামিমের ইস্যুটা নিয়ে কথা হয়েছে। আমি এখান থেকে নাম বলেছি জালাল ভাই ও অন্যরা বসবে তামিমের সঙ্গে। ঢাকায় আসার সঙ্গে সঙ্গে। আমিও বসব। উনারা বসার পর আমি নিজেও বসব। আমার ধারণা এই বিপিএল চলাকালীনই সব সিদ্ধান্তগুলো জানাতে পারব

tag ট্যাগ: #1111