calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / রোজার আগে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা নেই থমকে গেছে আলোচনা :
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

রোজার আগে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা নেই থমকে গেছে আলোচনা :

গাজায় যুদ্ধবিরতি ও হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের মুক্তির বিষয়ে মিসরের রাজধানী কায়রোতে চলমান বহুজাতিক আলোচনা থমকে গেছে। ফলে রোজা শুরুর আগে যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা খুবই কম, নেই বললেই চলে। মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ • বিকাল ০৫:৩৪
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৫৪ বার পঠিত

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হামাস বারবার স্থায়ী যুদ্ধবিরতির ব্যাপারে জোর দেওয়ার কারণে আলোচনা আপাতত স্থবির হয়ে আছে। এবং এ কারণেই মূলত রোজার আগে যুদ্ধবিরতি শুরুর যে আশা ছিল, তাও ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, হামাস বেশ কয়েকটি শর্ত দেখিয়ে সাময়িক যুদ্ধবিরতি আলোচনা থেকে সরে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলোÑ গোষ্ঠীটি গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চায়, গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার চায়, বাস্তুচ্যুত গাজাবাসীকে নিজ নিজ এলাকায় নিজ বাড়িতে ফেরার অনুমতি চায় এবং একই সঙ্গে গাজাবাসীর জন্য পর্যাপ্ত খাদ্যসহায়তা চায়।

কেবল হামাস নয়, গাজায় চলমান যুদ্ধের অপর পক্ষ ইসরায়েলও বেশ কিছু বিষয়ে অনড় অবস্থান নিয়েছে। বিশেষ করে, তিন ধাপে জিম্মি বিনিময়ের বিপরীতে গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করার যে প্রস্তাব প্যারিস আলোচনায় দেওয়া হয়েছিল, তা প্রত্যাখ্যান করেছে।

সর্বশেষ, হামাসের কাছে থাকা জীবিত জিম্মি ইসরায়েলিদের তালিকা চাইলে গোষ্ঠীটি তা দিতে অস্বীকার করার পর ইসরায়েল কায়রো আলোচনায় প্রতিনিধি পাঠানো বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্রও ইসরায়েলের এই অবস্থানকে সমর্থন করেছে।

প্রতিবেদন অনুসারে, হামাস মূলত বেশ কয়েকটি কারণে এমন সব শর্ত হাজির করেছে। গোষ্ঠীটি মনে করে, রোজায় যুদ্ধবিরতির পর গাজা থেকে সেনা প্রত্যাহার করলে ইসরায়েল কিছু দুর্বল অবস্থানে পড়ে যাবে। এই সূত্র ধরে হামাস এরই মধ্যে রোজার শুরুতে ফিলিস্তিনিদের জেরুসালেম অভিমুখে পদযাত্রা করার আহ্বান জানিয়েছে।

একটি সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ‘আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, হামাস বিশ্বাস করে, গাজায় ইসরায়েল কয়েক মাস দীর্ঘ অভিযান চালালেও জেরুসালেম অভিমুখী পদযাত্রা তাদের শক্তি ও সমর্থনের প্রমাণ দেবে, যা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর যুদ্ধ বন্ধে চাপ বাড়াবে।’


কাতারে কয়েক দফা আলোচনা শেষে প্যারিসেও বেশ কয়েক দফা আলোচনা হয়েছে। পরে সেই আলোচনা চলে যায় মিসরের রাজধানী কায়রোতে। এই আলোচনায় বিভিন্ন পক্ষের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা যুক্ত হয়েছিলেন। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি।

tag ট্যাগ: #1111